advertisement

Odisha Man: 'আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্ত্রী'- ভিডিও করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ওড়িশার যুবক

Last Updated:

স্ত্রীর মানসিক নির্যাতন সহ্য করতে পারছিলেন না আর তার জেরেই চরম সিদ্ধান্ত, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ওড়িশার এক যুবক।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
খুরদা: স্ত্রীর মানসিক নির্যাতন সহ্য করতে পারছিলেন না আর তার জেরেই চরম সিদ্ধান্ত, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ওড়িশার এক যুবক। শনিবার খুরদার এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রামচন্দ্র বারজেনা। তিনি খুরদার কুম্ভরবস্তার বাসিন্দা। আত্মহত্যার আগে তিনি একটি ভিডিও করেন। সেখানেই তিনি জানান, স্ত্রী সমানে মানসিক নির্যাতন চালানোর দরুণ তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই, আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগে রামচন্দ্রের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, যে ভিডিওটি তাঁদের হাতে এসেছে সেখানে রামচন্দ্র বলছেন, “আমার নাম রামচন্দ্র বারজেনা। আমি কুম্ভরবস্তায় থাকি। আমি আত্মহত্যা করতে চলেছি। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আমার স্ত্রী।”
advertisement
আরও পড়ুন: ৫০০ টাকার নোট কি বন্ধ হয়ে যাবে…? গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল আরবিআই, অবশ্যই জানুন!
এরপরেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন তিনি। নিজিগড়-তাপাংয় রেললাইন থেকে উদ্ধার হয় রামচন্দ্রের ক্ষতবিক্ষত দেহ।
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রামচন্দ্র এবং রুপালির বেশ কিছু বছর আগে বিয়ে হয়। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে ওই দম্পতির মধ্যে প্রায় নিত্যদিন ঝগড়া-অশান্তি লেগেই থাকত।
advertisement
এর ফলে মানসিক অবসাদে ডুবে গিয়েছিলেন রামচন্দ্র। পুত্রের এই অকালমৃত্যুর পরেই রুপালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রামচন্দ্রের পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতেই রুপালিকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Odisha Man: 'আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্ত্রী'- ভিডিও করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ওড়িশার যুবক
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৪ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement