advertisement

Andhra Husband Murder: স্ত্রীর বানানো বিরিয়ানি খেয়ে গভীর ঘুমে স্বামী, বাড়িতে এলেন প্রেমিক! অন্ধ্রে হাড় হিম করা ঘটনা

Last Updated:

ঘটনার দিন রাতে স্বামীর জন্য বিরিয়ানি রান্না করেন মাধুরী৷ তার মধ্যে প্রচুর পরিমাণে ঘুমের ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে দেন তিনি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
স্বামীর জন্য বিরিয়ানি রান্না করলেন স্ত্রী৷ কিন্তু বিরিয়ানির মশলার থেকেও তার মধ্যে বেশি করে মিশিয়ে দিলেন ঘুমের ওষুধ৷ সেই বিরিয়ানি খেয়ে স্বামী ঘুমিয়ে পড়তেই নিজের প্রেমিককে ডেকে নিলেন ওই মহিলা৷ এর পর প্রেমিকের সঙ্গে মিলে নিজের স্বামীকে শ্বাসরোধ করে খুন করলেন স্ত্রী৷ হাড় হিম করে দেওয়া এরকমই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার চিলুভুরু গ্রামে৷
প্রথমে এই ঘটনাকে স্বাভাবিক মৃত্যু বলে ধরে নিয়েছিল পুলিশ৷ কিন্তু ফরেন্সিক পরীক্ষায় ধরা পড়ে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে৷ এর পরেই অভিযুক্ত দু জনকে গ্রেফতার করে পুলিশ৷
মৃত ওই ব্যক্তির নাম লোকম শিভানাগারাজু৷ তাঁকে খুন করার অভিযোগে মৃতের স্ত্রী লক্ষ্মী মাধুরী এবং তাঁর প্রেমিক গোপীকে গ্রেফতার করেছে পুলিশ৷ তদন্তকারীরা জানিয়েছেন, গোপীর সঙ্গে মাধুরীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল৷ যদিও কতদিন ধরে তাঁরা এই সম্পর্কে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ঘটনার দিন রাতে স্বামীর জন্য বিরিয়ানি রান্না করেন মাধুরী৷ তার মধ্যে প্রচুর পরিমাণে ঘুমের ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে দেন তিনি৷ সেই বিরিয়ানি খেয়েই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন শিভানাগারাজু৷ সেই সুযোগেই প্রেমিককে বাড়িতে ডেকে নেন মাধুরী৷ এর পরে বালিশ চাপা দিয়ে দু জন মিলে শিভানাগারাজুকে খুন করেন৷
যদিও গ্রামবাসীদের কাছে মাধুরী দাবি করেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে৷ ভোরের দিকে আচমকাই কান্নাকাটি শুরু করেন মাধুরী৷ গ্রামবাসীরা সাহায্যে এগিয়ে এলে তিনি দাবি করেন, আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে নাগারাজুর৷
advertisement
কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি৷ মৃতের বাবা এবং বন্ধুরা নাগারাজুর দেহে রক্তের দাগ দেখতে পান৷ এতেই তাঁদের মনে সন্দেহ দানা বাধে৷ এর পরই তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন৷ তদন্ত শুরু করে পুলিশ৷ ময়নাতদন্তে উঠে আসে, শ্বাসরোধ করেই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে৷ তাঁর বুকেও আঘাতের চিহ্ন মেলে৷ এর পরেই প্রমাণ হয়ে যায় ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়নি৷ ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পরই মাধুরী এবং তাঁর প্রেমিক গোপীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷
advertisement
প্রাথমিক ভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু রিপোর্টে দাবি করা হয়, খুনের পর সারারাত স্বামীর মৃতদেহের পাশেই মোবাইলে পর্ন ভিডিও দেখেন মাধুরী৷ যদিও গুন্টুরের পুলিশ সুপার বকুল জিন্দাল দাবি করেন, মৃত শিভানাগারাজুই তাঁর স্ত্রীর মোবাইল ফোনে নিয়মিত পর্ন ভিডিও দেখতেন৷ তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই বচসা হতো৷
পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুনের পরিকল্পনা এবং হত্যার কথা স্বীকার করে নেন মাধুরী৷ এর পরেই দু জনকে গ্রেফতার করে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Andhra Husband Murder: স্ত্রীর বানানো বিরিয়ানি খেয়ে গভীর ঘুমে স্বামী, বাড়িতে এলেন প্রেমিক! অন্ধ্রে হাড় হিম করা ঘটনা
Next Article
advertisement
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এনএইচ-১৫-এর গোহপুর থেকে ৭১৫-এর নুমালিগড় পর্যন্ত ৪-লেন অ্যাক্সেস-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-সহ-রেল সুড়ঙ্গ তৈরি করা হবে৷ মেগা এই প্রকল্পে মোট নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮,৬৬২ কোটি টাকা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement