advertisement

সপ্তম বেতন কমিশন কার্যকর, রাষ্ট্রপতি হিসেবে এখন কোবিন্দ কত টাকা বেতন পাবেন জানেন?

Last Updated:
 #নয়াদিল্লি: দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি ৷ এমনকি সেনাবাহিনীর প্রধানও তিনি ৷ এই গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর নয়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মাসিক বেতন হতে চলেছে ১ লক্ষ ৫০ হাজার টাকা ৷ রাষ্ট্রপতির পাশাপাশি ভারতের উপরাষ্ট্রপতি মাসিক বেতন হিসেবে ১লক্ষ ১০ হাজার টাকা পান ৷
তবে দেশের সাংবিধানিক প্রধান হয়েও সর্বোচ্চ বেতন পাবেন না কোবিন্দ ৷ সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর রাষ্ট্রপতির থেকে বেশি বেতন পাব ক্যাবিনেট সচিব ৷ একজন ক্যাবিনেট সচিবের মাসিক বেতন এখন ২ লক্ষ ৫০ হাজার টাকা ৷
বেতনে এই তারতম্য ঘোচানোর জন্যই রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির বেতন প্রায় তিনগুণ বাড়ানোর প্রস্তাব তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এই প্রস্তাব কার্যকর হলে রাষ্ট্রপতির বেতন দাঁড়াবে প্রায় ৫ লাখ টাকার কাছাকাছি ৷
advertisement
advertisement
রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দ যে সুযোগ সুবিধা পাবেন তার তালিকাও নেহাত ছোট নয় ৷ রাষ্ট্রপতি থাকাকালীন বিশ্বের যেকোনও জায়গায় সপরিবারে নিখরচায় ঘুরতে পারবেন রামনাথ কোবিন্দ ৷ এছাড়া রাষ্ট্রপতি হিসেবে নিজের বাসভবনের রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন খাতে খরচের জন্য বরাদ্দ ৩০ কোটি পাবেন ৷
রাইসিনা হিলের ৩০৩টি ঘর রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের বসবাসের জন্যই ৷ এই ভবনটি তৈরি প্রায় ৩৩০ একর জমির উপরে ৷ সম্ভবত বিশ্বের সবচেয়ে বিস্তৃত এলাকা জুড়ে তৈরি সরকারি ভবন হল রাষ্ট্রপতির বাসগৃহ ৷ রাজধানীর ওই প্রাসাদ ছাড়াও হায়দরাবাদ ও হিমাচল প্রদেশেও রাষ্ট্রপতির বসবাসের জন্য দুটি ভবন রয়েছে ৷ ইচ্ছে অনুযায়ী রাষ্ট্রপতি সপরিবারে সিমলার রিট্রিট বিল্ডিংয়ে থাকতে পারেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সপ্তম বেতন কমিশন কার্যকর, রাষ্ট্রপতি হিসেবে এখন কোবিন্দ কত টাকা বেতন পাবেন জানেন?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement