advertisement

এলেন না জয়ললিতা, বিয়ে হল বাতিল !!!

Last Updated:

হায় ‘আম্মা’৷ বর-বউয়ের মাথায় হাত! তবে দিব্য আছেন বউয়ের বাবা এস পি শানমুগানাথন ৷ তারই কথায় বিয়ের অনুষ্ঠান আপাতত বাতিল ৷ কারণ, ‘আম্মা’ এলেন না বিয়েতে ! ব্যাপারটা একটু খুলে বলা যাক, ‘আম্মা’ আর কেউ নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ৷ তবে গোটা রাজ্যে ‘আম্মা’ নামেই তিনি বেশি পরিচিত ৷

#চেন্নাই: হায় ‘আম্মা’৷ বর-বউয়ের মাথায় হাত! তবে দিব্য আছেন বউয়ের বাবা এস পি শানমুগানাথন ৷ তারই কথায় বিয়ের অনুষ্ঠান আপাতত বাতিল ৷ কারণ, ‘আম্মা’ এলেন না বিয়েতে ! ব্যাপারটা একটু খুলে বলা যাক, ‘আম্মা’ আর কেউ নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ৷ তবে গোটা রাজ্যে ‘আম্মা’ নামেই তিনি বেশি পরিচিত ৷
বন্যায় বিপর্যস্ত গোটা চেন্নাই ৷ জনজীবন এখনও ফেরেনি পুরনো ছন্দে ৷ এখনও বহু এলাকা থেকে নামেনি জল ৷ তারই মাঝে বিয়ের মরসুম ৷ তাও আবার তামিলনাড়ুর পর্যটন মন্ত্রী শানমুগানাথনের মেয়ের বিয়ে বলে কথা ৷ এলাহি ব্যবস্থা ৷ কিন্তু আসার কথা থাকলেও, বিয়েতে এলেন না চিফ গেস্ট জয়ললিতা ! সঙ্গে সঙ্গে থেমে গেল সানাই, নিভে গেল ঝাড়বাতি ৷ বর-বউয়ের সামনেই ঘোষণা হল, ‘আম্মা’ আসবে না, তাই বিয়েও হবে না ! এই ঘটনা প্রথম নয়, শানমুগানাথনের মেয়ের বিয়ে আগেও গিয়েছিল পিছিয়ে ৷ তখন জয়ললিতা ছিলেন কারাগারে ৷ কথা ছিল জয়ললিতা ফিরলেই হবে বিয়ে৷ তবে এবার কারাগার নয়, বন্যাই আসতে দিল তাঁকে ৷ মন্ত্রীর এই মেয়ের বিয়ে হতে পারে পরের বছরের শুরুতেই ৷ বিয়ের তারিখ নাকি ঠিক করবেন জয়ললিতাই !
advertisement
শুধুমাত্র এই বিয়ে নয়, জয়ললিতার জন্য চেন্নাইয়ে ৯ টি বিয়ে গেল পিছিয়ে ৷ সবারই একটাই বক্তব্য, ‘আম্মা’র আর্শিবাদ ছাড়া বিয়ে হওয়া সম্ভব নয় ৷ অন্যদিকে বন্যায় বিপর্যস্ত মানুষদের ফের নতুন ছন্দে ফেরাতে ব্যস্ত জয়ললিতা ৷ এই অবস্থায় বিয়ে বাড়ি গিয়ে নব-দম্পতিকে আর্শিবাদ করাটা মোটেই যে উচিত নয়, তা তিনি বুঝেছেন ভালোই ৷ তাই আপাতত, বিয়ে বাড়িকে ভুলে চেন্নাই বাঁচানোর কাজেই চিন্তিত ‘আম্মা’ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এলেন না জয়ললিতা, বিয়ে হল বাতিল !!!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement