advertisement

পরীক্ষায় বসতে হলে পরে আসতে হবে হাওয়াই চটি, আজব নিদান বোর্ডের

Last Updated:

পরীক্ষায় বসতে হলে পরে আসতে হবে হাওয়াই চটি, আজব নিদান বোর্ডের

 #পটনা: হাওয়াই চটি পরে এলে তবেই বসতে দেওয়া হবে বোর্ড পরীক্ষায়, নিদান বোর্ডের জুতো মোজায় টুকলির কাগজ পত্র লুকিয়ে পরীক্ষা দিতে আসে নকল করার বহু সনাতনী পদ্ধতি ৷ পরীক্ষায় নকল রুখতে এবার জুতো মোজার বদলে হাওয়াই চটি পরে পরীক্ষা কেন্দ্রে আসার নির্দেশিকা জারি ৷
গত বছর বিহার বোর্ড পরীক্ষায় টপার দুর্নীতিকাণ্ডে বিতর্কের ঝড় উঠেছিল দেশজুড়ে ৷ ২০ লক্ষ টাকার বদলে পরীক্ষায় ফার্স্ট করা হয়েছিল অযোগ্য ছাত্র- ছাত্রীদের ৷ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিহারের শিক্ষা ব্যবস্থাকে ৷ এর জেরে এবছরের বোর্ড পরীক্ষা নিয়ে কড়া বোর্ড ৷
চলতি বছরে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিহার বোর্ডের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা ৷ বিহার এক্সজামিনেশন বোর্ড রবিবার একটি নির্দেশিকা জারি করে জানায় পরীক্ষা হলে আসতে হবে ফ্লিপফ্লপ বা হাওয়াই চটি পড়ে ৷ BSBE চেয়ারম্যান আনন্দ কিশোর জানিয়েছেন, পরীক্ষায় টুকলি রুখতেই এই ব্যবস্থা ৷
advertisement
advertisement
পরীক্ষা নিয়ে দুর্নীতি আটকাতে বদ্ধপরিকর বিহার বোর্ড ৷ গত শনিবার দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রায় ১০০০ জনের উপর পড়ুয়াকে নকল করার অপরাধে শাস্তি দেওয়া হয়েছে ৷
গত কয়েকবছর ধরে একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে বিহার বোর্ড ৷ টাকার বিনিময়ে অযোগ্য ছাত্রছাত্রীদের শীর্ষ স্থান দেওয়ার অভিযোগ থেকে টপারের বয়স ভাঁড়ানোর কেলেঙ্কারি ৷ এছাড়া দেদার টুকলির অভিযোগ তো আছেই ৷ তাই অতীত থেকে শিক্ষা নিয়ে এবার নকল আটকাতে কড়া নীতি নিচ্ছে বিহার বোর্ড ৷
advertisement
চলতি বছরে প্রায় ১৭.৭০ লক্ষ পড়ুয়া দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা দেবে ৷ গোটা দেশে ১৪২৬ টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা ৷ ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি অবধি চলবে বিহার বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরীক্ষায় বসতে হলে পরে আসতে হবে হাওয়াই চটি, আজব নিদান বোর্ডের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement