advertisement

কেন্দ্র 'এক দেশ, এক রেশন কার্ড' আনার পরিকল্পনা করছে: মোদি

Last Updated:

প্রধানমন্ত্রী জানান, কিছু রাজ্য এক দেশ এক রেশন কার্ড প্রকল্প জোর কদমে চালু করে দিয়েছে৷ কিছু রাজ্যে এখনও শুরু হয়নি৷ সেই সব রাজ্যগুলিকে এর দেশ এক রেশন কার্ড চালু করার আবেদন জানান প্রধানমন্ত্রী৷

#নয়াদিল্লি: আনলক ২ শুরু হচ্ছে আগামিকাল অর্থাত্‍ বুধবার থেকে৷ আনলক ওয়ানের শেষদিনে জাতির উদ্দেশ্যে ভাষণে 'এক দেশ রেশন কার্ড' দ্রুত চালু করার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর কথায়, 'আমরা এক দেশ, এক রেশন কার্ড আনার পরিকল্পনা করছি৷ যে সব গরিব পরিবারের লোকেরা কাজের জন্য বা নানা প্রয়োজনে নিজের গ্রাম বা শহর ছাড়তে বাধ্য হয়েছেন, তাঁরা সবচেয়ে বেশি লাভবান হবেন এক দেশ, এক রেশন কার্ড চালু হলে৷ একটাই রেশন কার্ড হবে গোটা দেশের জন্য৷'
advertisement
প্রধানমন্ত্রী জানান, কিছু রাজ্য এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের কাজ জোর কদমে চালু করে দিয়েছে৷ কিছু রাজ্যে এখনও শুরু হয়নি৷ সেই সব রাজ্যগুলিকে এক দেশ, এক রেশন কার্ড চালু করার আবেদন জানান প্রধানমন্ত্রী৷
advertisement
এ দিন দেশে আনলক শুরুর সঙ্গে মানুষের গাফিলতিও বেড়ে গিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন মোদি৷ তিনি বলেন, 'আনলক শুরু হতেই বহু মানুষ মাস্ক না পরে রাস্তায় বেরচ্ছেন, হাত ধুচ্ছেন না৷ যখন বেশি সতর্কতা জরুরি, তখন সবাই অসতর্ক হয়ে যাচ্ছেন৷ এটা দেখতে হবে স্থানীয় প্রশাসনকে৷ আরও কড়া হতে হবে স্থানীয় প্রশাসনকে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্র 'এক দেশ, এক রেশন কার্ড' আনার পরিকল্পনা করছে: মোদি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement