advertisement

নোট বাতিলের পর এই পথেই সাদা হয়েছে কালো টাকা

Last Updated:

কোটি কোটি কালো টাকা ধরতেই, রাতারাতি বাতিল পাঁচশো ও হাজার টাকার নোট। মোদি সরকারের মাস্টার স্ট্রোকের পাল্টা, শুরু হয়েছে এসকেপ রুট।

#নয়াদিল্লি: কোটি কোটি কালো টাকা ধরতেই, রাতারাতি বাতিল পাঁচশো ও হাজার টাকার নোট। মোদি সরকারের মাস্টার স্ট্রোকের পাল্টা, শুরু হয়েছে এসকেপ রুট। বাতিল ৫০০ ও ১০০০-এর নোট ৷ শোনার পর থেকে কালা ধনের মালিকদের রাতের ঘুম উধাও ৷ তবু কুছ পরোয়া নেই ৷ আয়কর ও রাজস্ব বিভাগের নজর গলে কালো টাকাকে সাদা করার অভিনব পন্থা খুঁজে বার করেছিলেন বেশ কিছু নাগরিক ৷ অভিনব এই উপায়ে খুব সহজেই কালো টাকা সাদা করেছেন বহু মানুষ-
১. মন্দিরে দান- বহু মানুষ মন্দিরে দান করে তাদের কালো টাকা সাদা করে নিয়েছেন ৷ মন্দির কর্তৃপক্ষ এই টাকাগুলোকে বেনামি ডোনেশন হিসেবে দেখিয়ে থাকে ৷
২. গরীব মানুষের ব্যবহার করে তাদের দিয়ে কালো টাকা বদলেছেন অনেকে৷ গরীবের খাতায় সেটি জমা হয়েছে ৷ এবং পরে সেটি সাদা টাকা হিসেবে তুলে তা ফেরত দিয়ে দিয়েছেন ৷ অবশ্য এর জন্য তাদের কিছু কমিশনও দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
৩. এই সময় বিপুল অঙ্কে গরীব মানুষদের লোন দিয়েছেন অনেকেই ৷ এই লোন পরে সাদা টাকা হিসেবে তারা ফেরত পেয়েছেন ৷
৪. নোটবন্দির পর আচমকা জন ধন অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা পড়তে থাকে ৷ ব্যবসায়ীরা ও কালো টাকার মালিকরা জনধন অ্যাকাউন্ট রয়েছে এমন ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা জমা রেখে সেগুলি সাদা টাকায় পরিণত করে নিয়েছেন ৷
advertisement
৫. নোটবন্দির পর ব্যাঙ্ক মাফিয়াদের রমারমা ৷ ১৫ থেকে ৮০ শতাংশ কমিশন নিয়ে তারা কালো টাকা সাদা করতে সাহায্য করেছে বিভিন্ন উপায়ে ৷
৬. কালো টাকা সাদা করতে কর্মচারীদের অ্যাডভান্স স্যালারি দিতে শুরু করেন কালো টাকার মালিকরা ৷ ৩ মাস থেকে ১২ মাস পর্যন্ত অ্যাডবান্স স্যালারি দেওয়া হয়েছে ৷
৭. ট্রেন টিকিটের বুকিং ও ক্যানসেলেশন- ১৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোট ট্রেন বুকিংয়ের জন্য জমা নেওয়া হচ্ছিল ৷ এই অপব্যবহার করতে শুরু করেন অনেকেই ৷ টিকিট বুক করে পরে তা ক্যান্সেল করে দিয়ে কালো টাকা সাদা করে নিয়েছেন অনেকেই ৷
advertisement
৮. কালো টাকা দিয়ে প্রচুর পরিমাণ সোনা কিনে অনেকেই কালো টাকা সাদা করেছেন ৷
৯. রাজনৈতিক দলেও অনেকে কালো টাকা ডোনেট করে তা সাদা করে নিয়েছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিলের পর এই পথেই সাদা হয়েছে কালো টাকা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement