advertisement

Kerala Flood : ত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারকারা, কী দিলেন বিরুষ্কা-অমিতাভ-রণদীপরা

Last Updated:
#মুম্বই : কেরল বন্যা নাড়িয়ে দিয়েছে সবস্তরের মানুষকেই  ৷ যে যেরকম পাচ্ছেন সেরকভাবে বন্যাদুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ৷ পিছিয়ে নেই ক্রীড়া জগত ও বলিউডের সেলিব্রিটিরাও ৷
খাদ্যদ্রব্য, ওষুধ, আর্থিক অনুদান সবকিছুই করছেন তাঁরা ৷ অমিতাভ বচ্চন কাপড়-জামা জুতোর পাশাপাশি দিয়েছেন ৫১ লক্ষ টাকা ৷ বিরাট ও অনুষ্কা পাঠিয়েছেন খাবার ও ওষুধপত্র ৷ রণদীপ হুডা খালসা ত্রাণদলে যোগ দিয়েছেন ৷ সেখানে তিনি বন্যাদুর্গতদের জন্য খাবার তৈরি করছেন ৷
অস্কারজয়ী সঙ্গীত পরিচালক রসুল পুকোট্টি-র সঙ্গে কথা বলে কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা দিয়েছেন ৷ সূত্রের খবর নিজের ৬ কার্টন জামা দিয়েছেন বিগ বি ৷ তার মধ্যে ৮০ টি জ্যাকেট, ২৫ টি প্যান্ট, ২০ টি শার্ট ও স্ক্রার্ফ রয়েছে ৷ তাছাড়াও ৪০ টি জুতো দিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
বিরাট-অনুষ্কা ট্রাক ভর্তি করে খাবার ও ওষুধ পাঠিয়েছেন ৷ পাশাপাশি বন্যায় কঠিন অবস্থার মধ্যে বেঁচে থাকা পশুদের জন্য কিছু করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা ৷
স্থানীয় NGO-দের সঙ্গে কথা বলে তাঁরা পশু চিকৎসকদের ৮ জনের দল পাঠিয়েছেন যাতে দ্রুত সেই পশুগুলিকে রিহ্যাব দেওয়া যায় ৷
advertisement
রণদীপ হুডা আবার গ্রাউন্ড জিরোয় গিয়ে কাজ করছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Flood : ত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারকারা, কী দিলেন বিরুষ্কা-অমিতাভ-রণদীপরা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement