advertisement

Delhi Metro Kissing Couple : মেট্রোয় চুমুতে মত্ত যুগল! খেয়াল নেই কোনওদিকে, অস্বস্তিতে যাত্রীরা! দেখুন সেই ভাইরাল ভিডিও

Last Updated:

Delhi Metro Kissing Couple : ভিডিওটায় দেখা যাচ্ছে, মেট্রোর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে যুগল। একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। অপরদিক থেকে অন্য এক যাত্রী ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন।

মেট্রোয় চুম্বনরত যুগল
মেট্রোয় চুম্বনরত যুগল
দিল্লি: দিল্লি মেট্রোতে ফের চুম্বনরত যুগলের ভিডিও! সোশ্যাল মিডিয়াজুড়ে নিন্দার ঝড়। মেট্রোয় থাকাকালীন অনুপযুক্ত বা অশ্লীল আচরণে জড়িত না হওয়ার জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (DMRC) তরফে বারবার সতর্কতা জারি করা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
advertisement
advertisement
সম্প্রতি এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। আশপাশে থাকা অন্য যাত্রীরা এই ঘটনায় বেশ অপ্রস্তুত হয়ে পড়েছেন। তাঁরা জানিয়েছেন, এমন ঘটনা বারবার ঘটছে। এক যাত্রী ভিডিও করে শেয়ার করে লেখেন, ‘আনন্দ বিহারের আরও এক ভিডিও। আমরা যেন ভুলে গিয়েছি যে প্রেম অন্ধ হলেও মানুষেরা নন।’ ভিডিওতে যুগলের মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে।
advertisement
ভিডিওটায় দেখা যাচ্ছে, মেট্রোর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে যুগল। একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। অপরদিক থেকে অন্য এক যাত্রী ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন।
ভিডিও পোস্ট হওয়ার পর মন্তব্য বাক্সে ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা। অনেকেই জানান, তাঁরাও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন একাধিকবার। নিন্দা, সমালোচনার ঢেউ উঠেছে ভিডিওর মন্তব্য বাক্সে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Metro Kissing Couple : মেট্রোয় চুমুতে মত্ত যুগল! খেয়াল নেই কোনওদিকে, অস্বস্তিতে যাত্রীরা! দেখুন সেই ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement