advertisement

Viral Reels: বাজারের মধ্যেই যৌনতার আবেদন মাখা লাস্যপূর্ণ নাচ , কিন্তু পড়ে গেল এক ফোঁটা চোনা! ভাইরাল রিল

Last Updated:

ভিডিও দেখেই বুঝতে পারছেন নিশ্চয় যে এই রিল ভাইরাল হওয়ার কারণ শুধুমাত্র তন্বীর শরীরি আন্দোলন নয়!

Viral Reel: woman dances to hot bollywood item number- Photo Courtesy- Twitter Video Grab
Viral Reel: woman dances to hot bollywood item number- Photo Courtesy- Twitter Video Grab
#কলকাতা: শুরু হয়েছিল ভাইরাল ভিডিও, টিকটক দিয়ে এখন ফেসবুক , ইনস্টাগ্রামের সৌজন্যে বাজার কাঁপাচ্ছে রিল (reels) ৷ ভাইরাল ভিডিও - হওয়ার জন্য এখন রিল তৈরি করা হচ্ছে যেখানে সেখানে৷ আর তার কনটেন্ট হতে পারে যা কিছুই! ছেলে -মেয়ে, বাচ্চা -বুড়ো সকলেই আজকাল জনপ্রিয় গানের সঙ্গে নাচে৷ অনেক সময়ই এরকম নাচগান শুধু নিজের ঘরে বা চেনা জায়গায় হয় তা নয়, ভরা বাজার, ভিড়ে ঠাসা রাস্তা সে সব জায়গাতেও হঠাৎই নাচতে শুরু করে মানুষজন৷ কখনও জনগণ তাতে বিরক্ত হন আবার কখনও অধীর আগ্রহে সেগুলো দেখেন৷ তবে এবারের ভাইরাল রিলে যা দেখা যাচ্ছে তা একেবারে বিরল৷ এক সুন্দরী লাস্যপূর্ণ ভাবে সুস্মিতা সেন অভিনীত দিলবর গানটিতে ভরা বাজারে নাচতে শুরু করেন , তারপরেই শুরু আসল মজা৷
দেখে নিন ভাইরাল রিল- এর ভাইরাল ভিডিও
advertisement
ভিডিও দেখেই বুঝতে পারছেন নিশ্চয় যে এই রিল ভাইরাল হওয়ার কারণ শুধুমাত্র তন্বীর শরীরি আন্দোলন নয়! তাঁর সঙ্গে উড়ে এসে জুড়ে বসা প্রৌঢ়র দেদার নাচ৷ আর অদ্ভুতভাবে তরুণী যে স্টেপ করছেন ওই ব্যক্তিও সেই স্টেপ দেখে তাঁকে নকল করার চেষ্টা চালাচ্ছেন৷
advertisement
এই রিল এখন ট্যুইটারে দেদার শেয়ার হচ্ছে৷ আসলে মহিলা লাস্যময় যৌনতার আবেদন মাখিয়ে ভাইরাল ভিডিও তৈরির চেষ্টায় ছিলেন৷ কিন্তু সঙ্গত দানে যে ভদ্রলোক আছেন তিনি নাচটিকে হাসির খোরাক বানিয়েছেন জবরদস্ত৷
advertisement
advertisement
ইতিমধ্যেই ভিডিওটি কয়েক লক্ষ ভিউ পেয়েছে৷ তার সঙ্গে নেটিজেনরা দেদার কমেন্ট করছেন , দিচ্ছেন মজার মজার রিঅ্যাকশনও৷ কেউ কেউ যেমন মজা নিচ্ছেন এই ভিডিও থেকে৷ কেউ কেউ আবার রাস্তার মধ্যে এভাবে নাচাকে বিপদ্দজনক বলে বলছেন৷ কারোর আবার দাবি কী করে কেউ ছেঁড়া জিনস ও ক্রপ টপ পরে বাজারের মাঝে এভাবে লাস্য বিলোতে পারে!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Reels: বাজারের মধ্যেই যৌনতার আবেদন মাখা লাস্যপূর্ণ নাচ , কিন্তু পড়ে গেল এক ফোঁটা চোনা! ভাইরাল রিল
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement