advertisement

Viral News: পরীক্ষার হলে ঢুকেই অজ্ঞান ছাত্র, কারণ চারিদিকে এত মেয়ে!

Last Updated:

Viral News: হঠাৎ কেন এমন ঘটল? স্বাভাবিক ভাবে এই প্রশ্নই সকলের মনে জাগবে। কারণ শুনলে হতবাক হবেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নালন্দা: বিহারের এক পরীক্ষাহলের ঘটনা আপাতত নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি খবরের শিরোনামে এসেছে এক অদ্ভুত কারণে। জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির এক ছাত্র পরীক্ষার হলে ঢুকেই জ্ঞান হারিয়েছে। কিন্তু হঠাৎ কেন এমন ঘটল? স্বাভাবিক ভাবে এই প্রশ্নই সকলের মনে জাগবে।
বিহারের শরিফ আলাম্মা ইকবাল কলেজের এক ছাত্র বছরের মধ্যবর্তী বিশেষ পরীক্ষা দিতে গিয়েছিল ব্রিলিয়ান্ট স্কুলে। জানা গিয়েছে, হলে ঢুকে চারিদিকে এত ছাত্রী দেখে ঘাবড়ে গিয়েই জ্ঞান হারায় সে। প্রথমে সকলেই ভেবেছিলেন, পরীক্ষায় ভয়ে হয়তো মানসিক চাপের জেরে অজ্ঞান হয় সে। পরে জানা যায়, ক্লাসরুমে ৫০ জন ছাত্রীর মাঝে তার পরীক্ষার সিট পড়েছিল।
advertisement
advertisement
চারিদিকে এত ছাত্রী দেখে ঘাবড়ে যায় সে। ছাত্রের কাকিমা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অত মেয়ের মাঝে বসে পরীক্ষা দিতে হবে ভেবে ঘাবড়ে যায় ভাইপো। তার সঙ্গে ছাত্রের হাল্কা জ্বরও এসেছিল। ফলে সব মিলিয়ে পরীক্ষার হলে ঢুকেই জ্ঞান হারায় সে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছাত্রের নাম শঙ্কর। আপাতত তাকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে সে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: পরীক্ষার হলে ঢুকেই অজ্ঞান ছাত্র, কারণ চারিদিকে এত মেয়ে!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement