advertisement

ভারতীয় সেনা ও চিনা ফৌজের মধ্যে ধস্তাধস্তি, পাথরবৃষ্টি, প্রকাশ্যে ভিডিও

Last Updated:

ভারতীয় সেনা ও চিনা ফৌজের মধ্যে ধস্তাধস্তি, পাথরবৃষ্টি, প্রকাশ্যে ভিডিও

 #নয়াদিল্লি: ভারতের স্বাধীনতা দিবস পালনে যখন মেতে উঠেছে গোটা দেশ, তখনই লাদাখের প্যাংগঙে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা করে চিনের সেনা ৷ তবে ভারতীয় সেনা তৎপর থাকায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় ৷ চিনের সেনার প্রবেশ রুখে দেয় ভারতীয় সেনাবাহিনী ৷ বাধা দেওয়ায় ভারতীয় সেনার উপর পাথর ছোড়ে চিনের সেনা ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও ৷ দু’পক্ষের পাথর বৃষ্টিতে দুই দেশেরই কয়েকজন জওয়ান আহত হয় ৷ এবার প্রকাশ্যে এল সেই ঘটনার ভিডিও ৷
১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাল ফৌজ ও ভারতীয় জওয়ানরা একে অপরের দিকে রে-রে তেড়ে যাচ্ছে ৷ ধাক্কাধাক্কি, লাথি, গুঁতো, পাথর বৃষ্টি কিছুই বাদ নেই ৷ তবে ভিডিওটির সত্যতা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফে কিছু জানা যায়নি ৷
চিন সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘাতের একদিন পরে ভিডিওটি ট্যুইটারে প্রথম শেয়ার করেন মনু পুব্বি নামে এক সাংবাদিক ৷ আসল ঘটনার বর্ণনার সঙ্গে ভিডিও-র ঘটনা মিলে যাওয়ায় এটাকেই চিনা ফৌজ ও ভারতীয় সেনার সংঘর্ষের ছবি বলে দাবী করা হয়েছে ৷ এক অবসরপ্রাপ্ত সেনাকর্মী ভিডিওটি দেখে জানিয়েছেন, ওটি লাদাখের প্যাংগঙ লেকেই তোলা হয়েছে ৷
advertisement
advertisement
সেদিন দুই দেশের সেনার এই লড়াই প্রায় ঘণ্টা দুয়েক চলেছিল বলে খবর ৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জনা ৬০ ভারতীয় জওয়ান ৷ নিয়ন্ত্রণরেখার ওপারে সমসংখ্যক চিনা সেনাও উপস্থিত ছিল ৷ কিন্তু পরিস্থিতি বেশি খারাপ হওয়ার আগে দুই তরফই নিয়মমাফিক ব্যানার ড্রিল করে নিজ নিজ জায়গায় ফিরে যায় ৷
এর আগেও একবার চিনা ফৌজের সঙ্গে অরুণাচল সীমান্তে ভারতীয় ফৌজের হাতাহাতির ঘটনার কথা শোনা গিয়েছিল ৷ গত কয়েকমাস ধরে ডোকলাম জট নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ৷ ভারত, ভুটান ও চিনের মধ্যবর্তী সীমান্তে ডোকা লা এলাকায় ঢুকে পড়েছে চিনা আর্মি ৷ জানা গিয়েছে, সেখানে রাস্তার তৈরির কাজও শুরু করে দিয়েছে চিন ৷ সেই কাজে দিল্লি ও থিম্পু বাধা দিতেই সমস্যার সূত্রপাত ৷ এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থেকেছে ৷ এরই মাঝে লাদাখে চিনা সেনার আগ্রাসন পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে অনুমান করা হচ্ছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতীয় সেনা ও চিনা ফৌজের মধ্যে ধস্তাধস্তি, পাথরবৃষ্টি, প্রকাশ্যে ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement