advertisement

Anurag Maloo | Mt Annapurna: ভিডিও দেখলে বুকের রক্ত শুকিয়ে যাবে! হিমবাহের গভীর ফাটলে ঝুলছেন পরবর্তীরোহী, কী ভাবে চলল উদ্ধারকাজ... দেখুন

Last Updated:

গত ১৭ এপ্রিল অন্নপূর্ণা অভিযানে গিয়ে হিমবাহের বরফের গভীর খাতে পড়ে নিখোঁজ হয়ে যান ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু৷ তাঁকে উদ্ধারের জন্য যে বিশেষ দল তৈরি হয়, তার সদস্য ছিলেন অ্যাডাম ও তাঁর এক বন্ধু৷ ছিলেন ৬ জন শেরপাও৷ গোটা দলের নেতৃত্বে ছিলেন শেরপা ছাঙ দাওয়া৷ প্রায় ৩০০ মিটার গভীর হিমবাহের খাত থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় অনুরাগকে৷

নয়াদিল্লি: নেপালের মাউন্ট অন্নপূর্ণা অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন পর্বতারোহী অনুরাগ মালু৷ কী ভাবে হিমবাহের গভীর খাঁজে ঝুলেছিল তাঁর দেহ? কোন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে তাঁকে জীবিত উদ্ধার করলেন অপর এক পর্বতারোহী, সেই দৃশ্য দেখলে বুকের রক্ত শুকিয়ে যাবে৷
ভিডিওটি তুলেছেন পোল্যান্ডের পর্বতারোহী অ্যাডাম বিয়েলেকি৷ এই অ্যাডামই চূড়ান্ত দুঃসাহসিকতার পরিচয় দিয়ে উদ্ধার করেছেন ভারতের অনুরাগ মালুকে৷
advertisement
advertisement
এদিন এভারেস্ট ট্যুডের তরফে শেয়ার করা হয়েছে সেই দুঃসাহসিক উদ্ধার অভিযানেরই এক টুকরো ভিডিও৷ ভিডিও ক্যাপশনে লেখা রয়েছে, ‘অন্নপূর্ণা (৮০৯১ মিটার) থেকে অনুরাগ মালুকে এই ভাবে উদ্ধার করার দুঃসাহসের জন্য ধন্যবাদ৷ অনুরাগকে হিমবাহের গভীর খাত থেকে উদ্ধার করার পিছনে আপনার যে অবদান, তা অভাবনীয়৷ প্রণাম৷’
advertisement
গত ১৭ এপ্রিল অন্নপূর্ণা অভিযানে গিয়ে হিমবাহের বরফের গভীর খাতে পড়ে নিখোঁজ হয়ে যান ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু৷ তাঁকে উদ্ধারের জন্য যে বিশেষ দল তৈরি হয়, তার সদস্য ছিলেন অ্যাডাম ও তাঁর এক বন্ধু৷ ছিলেন ৬ জন শেরপাও৷ গোটা দলের নেতৃত্বে ছিলেন শেরপা ছাঙ দাওয়া৷ প্রায় ৩০০ মিটার গভীর হিমবাহের খাত থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় অনুরাগকে৷
advertisement
বর্তমানে অনুরাগের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anurag Maloo | Mt Annapurna: ভিডিও দেখলে বুকের রক্ত শুকিয়ে যাবে! হিমবাহের গভীর ফাটলে ঝুলছেন পরবর্তীরোহী, কী ভাবে চলল উদ্ধারকাজ... দেখুন
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement