advertisement

অরুণ জেটলির শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন উপরাষ্ট্রপতি

Last Updated:

ভেঙ্কাইয়া নাইডু চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন বলেই জানা গিয়েছে

#নয়াদিল্লি: প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল ৷ AIIMS এর পক্ষ থেকে এমনচটাই জানা গিয়েছে ৷ গতকাল সকাল ১১টা নাগাদ শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে তিনি দিল্লি AIIMS-এর ভর্তি হয়েছিলেন ৷ আপাতত আইসিউতেই তিনি আছেন ৷
advertisement
তাঁর দেখাশোনায় বিশিষ্ট চিকিৎসকের একটি দল রয়েছেন ৷ গতকালই সন্ধেবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তাঁকে দেখতে গিয়েছিলেন ৷
advertisement
আজ সকালে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু দেখতে গিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রীকে ৷ AIIMS-এর পক্ষ থেকে একটি মেডিক্যাল বুলেটিন এ জানানো হয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ কিডনি সহ বেশ কিছু সংক্রমণের চিকিৎসা চলছিল ৷ তবে তার শরীর খারাপের বিস্তারিত বিবরণ তেমন ভাবে পাওয়া যায়নি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অরুণ জেটলির শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন উপরাষ্ট্রপতি
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement