advertisement

রামমন্দির নির্মাণের দাবিতে রাজধানীর রাস্তায় ব়্যালি করে কেন্দ্রের উপর চাপ বাড়াল ভিএইচপি

Last Updated:
#নয়াদিল্লি: ভিক্ষে চাইছি না আমরা ! রামরাজ্য তৈরির দাবি গোটা দেশের ৷  এমন মন্তব্যেই গর্জে উঠল রাজধানীর রাজপথ ৷
দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে রাম মন্দির নির্মাণ নিয়ে কেন্দ্রের উপর আজ রাজধানীতে বিশাল জনসভা করছে বিশ্ব হিন্দু পরিষদ ৷ অযোধ্যার পর এবার দিল্লির রাজপথে রামমন্দির নিয়ে প্রতিবাদ জানাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ৷ এই মন্দির নির্মাণের জন্যই গোটা দেশ থেকে সাধু-সন্ন্যাসী-সহ প্রায় ৮লক্ষ প্রতিবাদকারী এসে ভিড় জমিয়েছেন রামলীলা ময়দানে ৷ ভিএইচপি-র সঙ্গেই সেই জনসভায় যোগ দিয়েছে আরএসএস-সহ সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনগুলি ৷
advertisement
আগামী সোমবার সংসদে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন ৷ সেই অধিবেশনেই রামমন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্সের দাবিতেই ব়্যালি করছে বিশ্ব হিন্দু পরিষদ ৷
advertisement
বিশ্ব হিন্দু পরিষদের এই প্রতিবাদ জনসভায় যোগ দিয়েছেন আরএসএস সদস্য ভাইয়াজি যোশী ৷ তিনি বলেন, ‘গোটা দেশের মানুষ রাম মন্দির তৈরির দাবি জানাচ্ছে ৷ রাম মন্দির তৈরি হলেই রামরাজ্য তৈরির বিষয়ে একধাপ এগোনো যাবে ৷ আদালতকেও সেই কথা মানতে হবে ৷ দেশের মানুষের ভাবাবেগকেও গুরুত্ব দিয়ে বিচার করা উচিত আদালতের ৷’
advertisement
সকাল ১১টায় রামলীলা ময়দানে শুরু হয়েছে এই জনসভা ৷ বিকেল ৪টে পর্যন্ত চলবে সেই সভা ৷ তবে, কোনও কারণে যদি শীতকালীন অধিবেশনে সংসদে অর্ডিন্যান্স না হলে সেক্ষেত্রে পরের ধর্ম সংসদে এটি নিয়ে আলোচনা হবে ৷ গামী বছর এলাহাবাদে ৩১ জানুয়ারি থেকে দু'দিন হবে সেই ধর্ম সংসদ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রামমন্দির নির্মাণের দাবিতে রাজধানীর রাস্তায় ব়্যালি করে কেন্দ্রের উপর চাপ বাড়াল ভিএইচপি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement