advertisement

বিক্ষুব্ধ নয় বিধায়ক থাকছেন না আস্থাভোটে, অনুমতি দিল না আদালত

Last Updated:

বিক্ষুব্ধ নয় বিধায়ককে আস্থাভোটে থাকার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট ৷ উত্তরাখণ্ড হাইকোর্টের রায়কেই সম্মতি দিল সুপ্রিম কোর্ট ৷ সোমবারই নয় বিদ্রোহী কংগ্রেস বিধায়কের আস্থাভোটে যোগ দেওয়ার আবেদন খারিজ করে দেয় উত্তরাখণ্ড হাইকোর্ট। তাঁদের বিধায়ক পদ বাতিল করা নিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তাঁরা। তবে তাতে কংগ্রেসের কোনও সমস্যা হচ্ছে না। যদি বাকি ছয় বিধায়কের ভোট তারা পায়, তাহলে হাসি ফুটবে হরিশ রাওয়াতের মুখেই।

#নয়াদিল্লি: বিক্ষুব্ধ নয় বিধায়ককে আস্থাভোটে থাকার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট ৷ উত্তরাখণ্ড হাইকোর্টের রায়কেই সম্মতি দিল সুপ্রিম কোর্ট ৷ সোমবারই নয় বিদ্রোহী কংগ্রেস বিধায়কের আস্থাভোটে যোগ দেওয়ার আবেদন খারিজ করে দেয় উত্তরাখণ্ড হাইকোর্ট। তাঁদের বিধায়ক পদ বাতিল করা নিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তাঁরা। তবে তাতে কংগ্রেসের কোনও সমস্যা হচ্ছে না। যদি বাকি ছয় বিধায়কের ভোট তারা পায়, তাহলে হাসি ফুটবে হরিশ রাওয়াতের মুখেই।
একটি বিলে বিরোধী বিজেপিকে সমর্থন করেছিলেন সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের ৯ বিধায়ক। যার জেরে সংখ্যাগরিষ্ঠতা হারায় হরিশ রাওয়াত সরকার। পরিস্থিতির ফায়দা তুলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র। দেশজুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। সুপ্রিম কোর্ট পর্যন্ত ইস্যু গড়ায় । বাতিল করা হয় ওই নয় কংগ্রেস বিধায়কের সদস্যপদ। বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টেও আবেদন করেন তাঁরা। কিন্তু সেখানেও বাতিল হল কংগ্রেস বিধায়কদের আবেদন। এর ফলে মঙ্গলবার আস্থা ভোটে অংশ নিতে পারবেন বিধানসভার ৬১ জন সদস্য।
advertisement
মোট ৭০ সদস্যের মধ্যে উত্তরাখণ্ড হাইকোর্টে বিজেপির ২৮ ও কংগ্রেসের ২৭ জন বিধায়ক রয়েছেন। এছাড়াও রয়েছে BSP-র দুই, উত্তরাখণ্ড ক্রান্তি দলের এক ও একজন নির্দল বিধায়ক রয়েছে। এছাড়াও রয়েছেন ৯ বিদ্রোহী কংগ্রেস বিধায়ক। এর মধ্যে যদি কংগ্রেস বহিরাগত ৬ বিধায়কের ভোট পায়, তাহলে মঙ্গলবারের আস্থাভোটে জিতবে তারা। মঙ্গলবারই হরিশ রাওয়াত সরকারকে সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সর্বোচ্চ আদালত আরও জানিয়েছে, ভোটের সময়ও যদি বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ বাতিল থাকে, তাহলে তারা আস্থাভোটে অংশ নিতে পারবেন না। এই অবস্থায় আপাতত বাকি ৬ বিধায়কের দিকেই তাকিয়ে রয়েছে কংগ্রেস।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিক্ষুব্ধ নয় বিধায়ক থাকছেন না আস্থাভোটে, অনুমতি দিল না আদালত
Next Article
advertisement
US-Israel-Iran War News:'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
  • US-Israel-Iran War News: পশ্চিম এশিয়ায় ইরান–ইজরায়েল সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সমুদ্রপথেও আঘাতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই প্রথম বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান বজায় রাখার কথা জানিয়েছ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement