advertisement

Wife Missing: এ যেন বাস্তবের ‘লাপতা লেডিজ’! বর ব্যস্ত গরমাগরম পকোড়া কিনতে! বাসস্ট্যান্ড থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ নববধূ

Last Updated:

Wife Missing: ঘটনাটি ঘটেছে রাজ্যের মোরাদাবাদ জেলায়। আমরোহা জেলার বাসিন্দা প্রীতম সিং গত বছরের ১ ডিসেম্বর রামপুর জেলার ১৮ বছর বয়সী রিমঝিমকে বিয়ে করেছিলেন।

আশেপাশে আরও খোঁজাখুঁজির পরও তিনি স্ত্রীর কোনও সন্ধান পাননি (AI Generated Image)
আশেপাশে আরও খোঁজাখুঁজির পরও তিনি স্ত্রীর কোনও সন্ধান পাননি (AI Generated Image)
পকোড়া ভাজার সঙ্গে জড়িয়ে গেল লাপতা লেডিজ-এর বাস্তব রূপ। স্বামী যখন গরম গরম পকোড়া ভাজিয়ে কিনতে ব্যস্ত, বাসস্ট্য়ান্ড থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন তাঁর নববধূ। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায়। এই রাজ্যেরই আমরোহা জেলার বাসিন্দা প্রীতম সিং গত ১ ডিসেম্বর রামপুর জেলার ১৮ বছর বয়সি রিমঝিমকে বিয়ে করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সদ্য বিবাহিতা রিমঝিম তাঁর বাবা-মায়ের সঙ্গে হোলি উ‍ৎসবে বেড়াতে গিয়েছিলেন এবং উৎসব শেষ হয়ে গেলে ৯ মার্চ প্রীতম তাঁকে ফিরিয়ে আনতে যায়। সামনে কী অপেক্ষা করছে সে সম্পর্কে কোনও ধারণা ছাড়াই এই দম্পতি একসঙ্গে বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রার সময়, দু’জনেই বেলারি বাসস্ট্যান্ডে তাঁদের পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে নেমে পড়েন। রিমঝিম তখন তাঁর স্বামীকে জানান যে তাঁর খিদে পেয়েছে৷ স্বামীকে কাছের একটি স্টল থেকে কিছু গরমাগরম ভাজা কিনে আনতে বলে।
advertisement
প্রীতম জানিয়েছেন তিনি কিছুটা হেঁটে খাবার কিনতে যান। কিন্তু কয়েক মিনিট পরে আগের জায়গায় ফিরে এসে দেখেন, তাঁর স্ত্রী নিখোঁজ। প্রথমে তিনি ভেবেছিলেন রিমঝিম হয়তো কাছাকাছিই আছেন। কিন্তু এলাকাটি খোঁজাখুঁজি করে এবং আশেপাশে আরও খোঁজাখুঁজির পরও তিনি স্ত্রীর কোনও সন্ধান পাননি। বাসস্ট্যান্ডের কেউ তাঁকে চলে যেতেও দেখেননি বলে জানতে পেরেছে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন : সঙ্কটেও হত্যা-হাতিয়ার! মাথায় রান্নার গ্যাসের সিলিন্ডার দিয়ে আঘাত করে নৃশংসভাবে রুমমেটকে খুন যুবকের, এলাকায় আতঙ্ক
চিন্তিত প্রীতম তখন থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে বলেন যে তাঁর সন্দেহ যে রিমঝিম বিয়ের আগের কোনও প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে এবং বাসস্ট্যান্ডের আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু করেছে। তাঁর গতিবিধি ট্র্যাক করার জন্য তারা তাঁর মোবাইল ফোনের অবস্থানও পরীক্ষা করছে। ঘটনার তদন্ত চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Wife Missing: এ যেন বাস্তবের ‘লাপতা লেডিজ’! বর ব্যস্ত গরমাগরম পকোড়া কিনতে! বাসস্ট্যান্ড থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ নববধূ
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement