advertisement

ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ আমেরিকার

Last Updated:

ভারত ও চিনের মধ্যে চলতে থাকা চাপানউতোর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

#নয়াদিল্লি: ভারত ও চিনের মধ্যে চলতে থাকা চাপানউতোর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ শান্তি বজায় রাখতে ও সমস্যার সমাধান বের করতে দুটি দেশকে আলোচনার আর্জিও জানিয়েছে আমেরিকা।
মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র হিদার ন্যুয়ের্ট জানিয়েছেন, ‘আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত-চিন সীমান্ত সংক্রান্ত বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত রয়েছে ৷’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে ভারত ও চিন একসঙ্গে এর সমাধান বের করে শান্তি বজায় রাখার চেষ্টা করবে ৷’
বেশ কয়েকদিন ধরেই ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন অব্যাহত ৷ ভারত, ভুটান ও চিনের মধ্যবর্তী সীমান্তে ডোকা লা এলাকায় ঢুকে পড়েছে চিনা আর্মি ৷ জানা গিয়েছে, সেখানে রাস্তার তৈরির কাজও শুরু করে দিয়েছে চিন ৷ সেই কাজে দিল্লি ও থিম্পু বাধা দিতেই সমস্যার সূত্রপাত ৷ এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা চলছে ৷ দুই দেশের তরফেই ওই এলাকায় উল্লেখযোগ্যভাবে সেনা মোতায়ন বাড়িয়েছে ৷
advertisement
advertisement
অস্ট্রেলিয়াও ডোকা লা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আর্জি জানিয়েছে। আলোচনার মাধ্যমে সমাধানের নীতিতেই বিশ্বাস করে অস্ট্রেলিয়া। আলোচনার মধ্যে ভারত ও চিনের এটা মিটিয়ে নেওয়া উচিৎ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ আমেরিকার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement