advertisement

S400: রাশিয়ান অস্ত্র নিয়ে ভারতকে হুঁশিয়ারি আমেরিকার

Last Updated:

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা, ভারতের ক্ষেত্রে সেটা চায় না বাইডেন প্রশাসন

#নয়াদিল্লি: এই মুহূর্তে ভারত এবং আমেরিকার বন্ধুত্ব অন্য মাত্রায় পৌঁছেছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত প্রিয় বন্ধু। মার্কিন মসনদে পালাবদল ঘটলেও নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের সঙ্গে সু-সম্পর্ক রেখেই এগোতে চান। সামরিক ক্ষেত্রে দুই দেশ বেশ কিছু চুক্তি সই করেছে। আমেরিকার অ্যাপাচে, চিনুক, রোমিও হেলিকপ্টার কেনার পাশাপাশি মার্কিন সিগ ৭১৬ রাইফেল কিনেছে ভারত। নতুন ড্রোন কেনার ব্যাপারে কথা চলছে।
কিন্তু কিছুতেই ভারতের S400 মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে একমত হতে পারছে না আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ভারত সফরে এসেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। বিদেশ মন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তিনি। তাঁকে দুজন মার্কিন সেনেটর আর্জি জানিয়েছেন যেন রাশিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেম না কেনে ভারত। অতীতে এই অস্ত্র কেনার জন্য তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। ভারতের ক্ষেত্রে সেটা মার্কিন প্রশাসন চায় না বলেই এই আর্জি জানিয়েছেন লয়েড। সামরিক ক্ষেত্রে ভারতকে সবরকম ভাবে সাহায্য করতে রাজি ওয়াশিংটন। কিন্তু S400 নিয়ে আপত্তি রয়েছে আমেরিকার। আমেরিকার অনুরোধ উপেক্ষা করে যদি ভারত শেষপর্যন্ত এই ডিফেন্স সিস্টেম কিনে নেয় তাহলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে আঘাত আসতে পারে এমনটাই বার্তা দিয়েছেন লয়েড অস্টিন।
advertisement
অতীতে রাজনাথ সিংহ জানিয়েছিলেন এই মিসাইল ডিফেন্স সিস্টেম কেনা নিয়ে কোনও চাপের কাছে মাথা নত করবে না ভারত। দেশের স্বার্থে যেটা করা উচিত তাই করা হবে। তবে মার্কিন প্রতিরক্ষা সচিবের ভারত সফরের পর মোদি সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। উল্লেখ্য প্রাক্তন বায়ুসেনা প্রধান, বি এস ধানোয়া এস-৪০০-কে ‘গেমচেঞ্জার’ আখ্যা দিয়েছিলেন। এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা হামলাকারী যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বা ড্রোন চিহ্নিত করে তাতে পাল্টা ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে দিতে সক্ষম। এর পাল্লা ৪০০ কিলোমিটার।
advertisement
advertisement
যার অর্থ ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। যার অর্থ হল, পাকিস্তানের প্রায় সবকটি বায়ুসেনা ঘাঁটি, চিনের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি ভারতের নাগালের মধ্যে চলে আসবে। পাকিস্তান আর চিনের সম্পর্ক যেভাবে সীমান্তে ভারতের চাপ বাড়াচ্ছে, সে ক্ষেত্রে এস-৪০০ যে প্রতিরক্ষায় অনেকটাই শক্তি বাড়াবে, তাতে কোনও সন্দেহ নেই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
S400: রাশিয়ান অস্ত্র নিয়ে ভারতকে হুঁশিয়ারি আমেরিকার
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement