advertisement

উত্তরপ্রদেশে মিড ডে মিলে রুটি ও নুন খেতে দেওয়া হল স্কুল পড়ুয়াদের, নিরুত্তর সরকার

Last Updated:

প্রথম থেকে অষ্টম শ্রেণীর প্রায় ১০০ জন পড়ুয়াকে মিড ডে মিলের খাবার বাবদ দেওয়া রুটি ও নুন । একটি ভিডিওতে দেখা গিয়েছে মাটিতে বসে রুটি ও নুন খাচ্ছে বাচ্ছারা

#মির্জাপুর: সম্প্রতি চুঁচুঁড়ার এক স্কুলে মিড ডে মিলে পড়ুয়াদের নুন-ভাত দেওয়া নিয়ে তুমুল রাজনৈতিক দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল । এবার একই ছবির পুনরাবৃত্তি হল উত্তরপ্রদেশের এক সরকারি স্কুলে ।
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও...
advertisement
অভিযোগ, প্রথম থেকে অষ্টম শ্রেণীর প্রায় ১০০ জন পড়ুয়াকে মিড ডে মিলের খাবার বাবদ দেওয়া রুটি ও নুন । একটি ভিডিওতে দেখা গিয়েছে মাটিতে বসে রুটি ও নুন খাচ্ছে বাচ্ছারা । যদিও উত্তর প্রদেশের মিড ডে মিল কর্তৃপক্ষের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে খাদ্য বিবরণী দেওয়া হয়েছে যেখানে লেখা মিড ডে মিল বাবদ পড়ুয়াদের ভাত, ডাল,রুটি ও সবজি দেওয়া । বেশ কয়েকদিন ফল ও দুধও দেওয়া হবে ।
advertisement
Capture
উত্তরপ্রদেশ সরকারের মতে রাজ্য জুড়ে প্রায় ১.৫ লক্ষ সরকারি স্কুলে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয় ও এর ফলে প্রায় ১ কোটি পড়ুয়া এই মিড ডে মিল প্রকল্পের আওতায় পড়েন । এই প্রকল্প অনুযায়ী প্রত্যহ শিশুদের ৪৫০ ক্যালোরি সমৃদ্ধ খাবার দিতে হবে ও ১২ গ্রাম প্রোটিনও থাকতে হবে এর মধ্যে ।
advertisement
অভিভাবকরা জানিয়েছেন প্রকল্প থাকলেও দীর্ঘদিন ধরেই এহেন দুরবস্থা চলছে । রুটি নুন বা নুন ভাত খেয়েই থাকেন পড়ুয়ারা । কালেভদ্রে দুধ এলেও ফল কোনওসময় জোটে না ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশে মিড ডে মিলে রুটি ও নুন খেতে দেওয়া হল স্কুল পড়ুয়াদের, নিরুত্তর সরকার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement