advertisement

রাষ্ট্রপুঞ্জে খারিজ জামাত প্রধান হাফিজ সইদের আর্জি, বজায় থাকছে নিষিদ্ধ জঙ্গির তকমা

Last Updated:
#নয়াদিল্লি: ২০০৮ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে নিষিদ্ধ সন্ত্রাসবাদীর তালিকা থেকে সরানোর আর্জি খারিজ করে দিল রাষ্ট্রপুঞ্জ, সরকারি সূত্রের খবর।
রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ স্যাংশন কমিটির কাছ ইতিমধ্যেই জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করার আর্জি জানানো হয়েছে । পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার পর এই আর্জি জানিয়েছিল ভারত।
সংবাদ সংস্থা PTI সূত্রের খবর, ভারতের তরফ থেকে জামাত প্রধান ও লস্কর-ই-তইবার সহ প্রতিষ্ঠাতা হাফিজের গতিবিধি সম্পর্কিত বিস্তারিত নথি তুলে দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জের হাতে । সইদের আর্জির বিরোধিতা করেছে ভারত, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
advertisement
advertisement
যদিও, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নেওয়ার দাবি করলেও সইদের আর্জির বিরোধীতা করেনি পাকিস্তান। তবে, ৫ মার্চই সইদের সংগঠন জামাত-উদ-দাওয়া ও এর শাখা ফালাহ-এ-ইনসানিয়ৎকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাক প্রশাসন।
২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলার পরই সইদকে নিষিদ্ধ ঘোষণা করেছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ । ২০১৭ সালে গৃহবন্দী থাকাকালীনই নিষিদ্ধ তালিকা থেকে নাম সরানোর আর্জি জানিয়েছিলেন সইদ।
advertisement
অম্বুডসম্যান ড্যানিয়েল ফ্যাসিয়াটির মতে সইদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে ও সেইকারণে এই নিষিদ্ধ তকমা বজায় থাকবে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাষ্ট্রপুঞ্জে খারিজ জামাত প্রধান হাফিজ সইদের আর্জি, বজায় থাকছে নিষিদ্ধ জঙ্গির তকমা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement