advertisement

Babasaheb Ambedkar Birth Anniversary Holiday: বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা কেন্দ্রের, এপ্রিলে টানা তিন দিন ছুটির সুযোগ!

Last Updated:

১৮৯১ সালের ১৪ এপ্রিল মধ্যপ্রদেশের মহৌতে জন্মগ্রহণ করেন ভীমরাও রামজি আম্বেদকর, যিনি বাবাসাহেব আম্বেদকর নামেই বেশি জনপ্রিয়৷

বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা৷
বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা৷
নয়াদিল্লি: ১৪ এপ্রিল, বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত৷
এক্স হ্যান্ডেলে মন্ত্রী লেখেন, ‘সংবিধানের রূপকার যিনি আমাদের সমাজে সাম্যের নতুন যুগের সৃষ্টি করেছিলেন সেই বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে এবার থেকে জাতীয় ছুটি পালন করা হবে৷’
advertisement
তিনি আরও লেখেন, ‘এই সিদ্ধান্ত নিয়ে বাবাসাহেব আম্বেদকরের একনিষ্ঠ অনুগামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর ভাবাবেগকে সম্মান জানালেন৷’
advertisement
১৮৯১ সালের ১৪ এপ্রিল মধ্যপ্রদেশের মহৌতে জন্মগ্রহণ করেন ভীমরাও রামজি আম্বেদকর, যিনি বাবাসাহেব আম্বেদকর নামেই বেশি জনপ্রিয়৷ আধুনিক ভারতের অন্যতম রূপকার বাবাসাহেব আম্বেদকরকে এ দেশে দলিত আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়৷ সামাজিক ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা এবং সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলেন আম্বেদকর৷
পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে প্রথম আইনজীবী এবং পরবর্তী সময়ে দেশের প্রথম আইন ও বিচারমন্ত্রী হন আম্বেদকর৷ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর তাঁর মৃত্যুর পর মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয় আম্বেদকরকে৷
advertisement
১৪ এপ্রিল আম্বেদকরের জন্মদিন পড়েছে শুক্রবার৷ ১৫ এপ্রিল পয়লা বৈশাখ শনিবার৷ ফলে এ রাজ্যে সপ্তাহান্তে একটানা তিন দিন ছুটির সুযোগ চলে এল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Babasaheb Ambedkar Birth Anniversary Holiday: বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা কেন্দ্রের, এপ্রিলে টানা তিন দিন ছুটির সুযোগ!
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement