advertisement

CAA in India| বিশ্বে একটা দেশ দেখান, যারা সবাইকে স্বাগত জানায় : CAA নিয়ে বিদেশমন্ত্রী

Last Updated:

সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার শাখা সিএএ ইস্যুতে হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷ জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়েও রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার শাখার ডিরেক্টর তীব্র সমালোচনা করেন৷ সমালোচনা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, 'মানবাধিকার কাউন্সিলের ডিরেক্টর

#নয়াদিল্লি: বিশ্বে কোনও দেশ বলতে পারবে না, তারা সবাইকে স্বাগত জানায় তাদের দেশে৷ সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সওয়াল করে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷
সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার শাখা সিএএ ইস্যুতে হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷ জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়েও রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার শাখার ডিরেক্টর তীব্র সমালোচনা করেন৷ সমালোচনা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, 'মানবাধিকার কাউন্সিলের ডিরেক্টর এই আগেও ভুল করেছেন৷ সমালোচনা করার আগে কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘের অতীত রেকর্ড দেখতে হবে৷'
এরপরেই সিএএ নিয়ে বিদেশমন্ত্রীর কথায়, 'আমরা রাষ্ট্রহীন মানুষদের সংখ্যা কমানোর চেষ্টা করছি এই আইনের মাধ্যমে৷ এটা প্রশংসার যোগ্য৷ প্রতিটি ব্যক্তি, যখন তাঁরা নাগরিকত্বের দিকে তাকান, দেখা যায় কিছু যোগ্যতা রয়েছে৷ আমাকে একটা দেশ দেখান, যারা বিশ্বের সব মানুষকে স্বাগত জানায় তাদের দেশে৷ কেউ দেখাতে পারবেন না৷'
advertisement
advertisement
বিদেশমন্ত্রীর বক্তব্য, UNHRC ডিরেক্টর এর আগেও ভুল করেছিলেন৷ প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে যখন সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হল, তারপরেই সিএএ-র সমালোচনায় সরব হয় রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার শাখা৷ এই প্রথম নয়, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পরে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
CAA in India| বিশ্বে একটা দেশ দেখান, যারা সবাইকে স্বাগত জানায় : CAA নিয়ে বিদেশমন্ত্রী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement