advertisement

Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

Last Updated:

আগামী এপ্রিল মে মাসের মধ্যেই কেরলে বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার কথা৷ তার আগেই নাম বদল হল রাজ্যের৷

কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের, ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের৷
কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের, ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের৷
কেরলের নাম বদল করে কেরলম করার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷
২০২৪ সালের ২৪ জুন কেরল বিধানসভায় সর্বসম্মত ভাবে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয়েছিল৷ সেই প্রস্তাব অনুযায়ী কেরলের নতুন নাম কেরলম করার কথা বলা হয়৷
কিছু দিনের মধ্যেই কেরলে বিধানসভা ভোটের ঘোষণা হবে৷ তার আগে রাজ্যের নাম বদলের এই প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷
advertisement
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়ে যাওয়ায় কেরলের নাম বদলের প্রক্রিয়ায় বড় জট কাটল৷ এর পরবর্তী পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেরলের নাম বদল সংক্রান্ত বিল মতামত নেওয়ার জন্য রাজ্য বিধানসভায় পাঠাবেন৷ রাজ্য বিধানসভা তাদের মতামত জানিয়ে দিলেই রাষ্ট্রপতির সুপারিশ অনুযায়ী সেই বিল সংসদে পেশ করার উদ্যোগ নেবে কেন্দ্রীয় সরকার৷
advertisement
মালয়ালম ভাষায় কেরলকে কেরলমই বলা হয়৷ সেই অনুযায়ী রাজ্যের নামকরণের জন্য কেরল বিধানসভায় ২০২৪ সালের ২৪ জুন সর্বসম্মত প্রস্তাব পাস হয়েছিল৷ ওই প্রস্তাবে যুক্তি দেওয়া হয়েছিল, মালয়ালম ভাষায় রাজ্যের যা নাম সেটিই সরকারি নাম হলে রাজ্যের সাংস্কৃতিক এবং ভাষাগত পরিচয়কে আরও ভাল ভাবে বহন করবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement