advertisement

প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই বলেই পদের অমর্যাদা করে মায়াবতীর ব্যক্তিগত আক্রমণ : অরুণ জেটলি

Last Updated:
#নয়াদিল্লি: বিএসপি সুপ্রিমো মায়াবতী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন, মন্তব্য করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি । এক সাংবাদিক বিবৃতিতে মায়াবতী বলেছিলেন নিজের রাজনৈতিক স্বার্থের জন্য নিজের পরিবারকে পরিত্যাগ করেছেন নরেন্দ্র মোদি, তিনি কী করে মহিলাদের সম্মান করবেন । তারপরই মায়াবতীকে আক্রমণ করেছেন জেটলি ।
কী বলেছেন জেটলি ?
অরুণ জেটলি ট্যুইট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বাসনা রয়েছে মায়াবতীর কিন্তু তাঁর রাজনৈতিক ধ্যান ধারণা, নীতি ও আদর্শ একদমই তলানিতে গিয়ে পৌঁছে গিয়েছে । মোদিকে ব্যক্তিগত আক্রমণ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার কোনও যোগ্যতাই মায়াবতীর নেই ।
advertisement
advertisement
এর আগেও একাধিকবার মোদিকে আক্রমণ করেছেন মায়াবতী । আলওয়ার ধর্ষণ কাণ্ডের সময় নারী সুরক্ষা নিয়েও মোদিকে একহাত নিয়েছিলেন মায়াবতী । হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনা নিয়েও একাধিকবার মোদিকে আক্রমণ করেছিলেন মায়াবতী ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই বলেই পদের অমর্যাদা করে মায়াবতীর ব্যক্তিগত আক্রমণ : অরুণ জেটলি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement