advertisement

নোটবন্দির ২ বছরে কর্মহীন ৫০ লক্ষ, বেকারত্ব বেড়েছে ৬%, গঠনগত উন্নয়নের অভাবে বিপর্যয় আসন্ন

Last Updated:
#নয়াদিল্লি: গত ২ বছরে কাজ হারিয়েছেন প্রায় ৫০ লক্ষ মানুষ, এই তথ্যই প্রকাশিত হল আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাস্টেনেবল এমপ্লয়েমেন্টের (CSE) এক রিপোর্টে । ন্যাশনাল স্যাম্পেল সার্ভের রেকর্ড বেকারত্বের রিপোর্ট নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আগেই সরব হয়েছিল বিরোধী পক্ষ, যদিও সেই রিপোর্টকে 'খসড়া' তকমা দিয়েছিল কেন্দ্র।
CSE এর রিপোর্ট অনুযায়ী, ২০১৬ ও ২০১৮ এর মধ্যে কাজ হারিয়েছেন প্রায় ৫০ লক্ষ মানুষ , বিশেষ করে কর্মসংস্থানের এই ঘাটতির সূত্রপাত হয় ২০১৬ এর নোটবন্দির পর থেকেই । তবে নোটবন্দি ও কর্মসংস্থানে ঘাটতির মধ্যে প্রত্যক্ষ কোনও যোগসূত্রে আছে কি না তা এই রিপোর্টে স্পষ্ট করে বলা হয়নি ।
দেশের লেবার মার্কেট বা প্রত্যক্ষ যোগানের বাজারের উপর কনস্যুমার পিরামিড সার্ভের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে । প্রতি ৪ মাসে প্রায় ১,৬০,০০০ বাড়িতে সার্ভে করা হয়েছে ও তারপরই এই সামগ্রিক তথ্য প্রকাশিত হয়েছে ২০১৮ সালে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে প্রায় ৬% হারে । এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর নোবেলজয়ী আমেরিকান অর্থনীতিবিদ পল ক্রুগম্যান News18 কে জানিয়েছেন নির্মাণ ক্ষেত্রে উৎপাদন ও প্রসারণ না হলে ভারতে গণ বেকারত্বের সৃষ্টি হবে ।
advertisement
advertisement
বর্তমান সরকার ২০১৬-১৭ সালের লেবার ব্যুরো রিপোর্ট প্রকাশ করতেও ব্যর্থ হয়েছে, জানিয়েছে CSE রিপোর্ট । লোকসভা নির্বাচনের আগে এই রিপোর্টকে কাজে লাগিয়ে বিরোধীপক্ষ যে প্রস্তুতি নেবে সেই অভিমতও রয়েছে রাজনৈতিক মহলে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নোটবন্দির ২ বছরে কর্মহীন ৫০ লক্ষ, বেকারত্ব বেড়েছে ৬%, গঠনগত উন্নয়নের অভাবে বিপর্যয় আসন্ন
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement