advertisement

চাষ করতে করতেই কিকি চ্যালেঞ্জ, দেখুন ভাইরাল সেই ভিডিও

Last Updated:

এমনকী সেই চ্যালেঞ্জ এমনই মারাত্মক জায়গায় পৌঁছেছে যে পুলিশ প্রসাশনের তরফেও বারবার সাবধান করা হচ্ছে ৷

#তেলেঙ্গানা: এ আবার কেমন কিকি চ্যালেঞ্জ ? এই চ্যালেঞ্জের সূচনাতে গাড়ি, শেষেও গাড়ি ৷ গাড়ি থেকে নেমে নেচে-কুঁদে আবার গাড়িতেই উঠে পড়া ৷ এটাই তো এই ‘উদ্ভট’ চ্যালেঞ্জের মূল কথা ৷ এমনকী সেই চ্যালেঞ্জ এমনই মারাত্মক জায়গায় পৌঁছেছে যে পুলিশ প্রসাশনের তরফেও বারবার সাবধান করা হচ্ছে ৷ কারণ মজা করে রাস্তার মধ্যে এই ধরণের চ্যালেঞ্জ নিতে গিয়ে আখেরে ডেকে আনা হচ্ছে বিপদকেই ৷
কিন্তু এবার সেই চ্যালেঞ্জ হল একেবারে অভিনব কায়দায় ৷ কোনও বিপদ নেই ৷ ট্রাফিক আইন অমান্য করা নেই ৷ দুর্ঘটনার ভয় নেই ৷ এই চ্যালেঞ্জ নেওয়া হল একেবারে পরিবেশ-বান্ধব উপায়ে ৷ সম্প্রতি তেলেঙ্গানার করিমনগর জেলার লাম্বাদিপল্লি গ্রামে দুই কৃষক এই নতুন উপায়ে কিকি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে, গরু দিয়ে জমি লাঙল দেওয়ার সময়, হাঁটু ডোবা কাদা আর জলের মধ্যেই এই চ্যালেঞ্জ নিয়েছেন ওই দুই কৃষক ৷ গিলা অনিল কুমার (২৪) আর পিলি তিরুপতি (২৮)-র এই কাণ্ড দেখে রীতিমতো সোরগোল নেটদুনিয়ায় ৷
advertisement
দেখুন সেই ভিডিও--
advertisement
এই ভিডিও দেখে উচ্ছ্বসিত তারকারাও ৷ অনেকেই ভিডিওটি রিপোস্ট করেছেন ৷ ‘দেশি স্টাইল’ বলে নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেটি পোস্ট করেছেন অভিনেতা বিবেক ওবেরয় ৷ পরিচালক শ্রীরাম শ্রীকান্তও এটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চাষ করতে করতেই কিকি চ্যালেঞ্জ, দেখুন ভাইরাল সেই ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement