advertisement

২৬/১১ আগেও দু’বার মুম্বই হানার চেষ্টা হয়েছিল হাফিজের নির্দেশে: হেডলি

Last Updated:

২৬/১১ আগেও মুম্বইয়ে হামলার চেষ্টা করেছিল জঙ্গিরা ৷ শিকাগো থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের সাক্ষ্য দিতে গিয়ে মুম্বই আদালতকে এমনটাই জানালেন ডেভিড হেডলি ৷ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম সোমবার সংবাদ মাধ্যমকে জানান, ২৬/১১ আগে মোট দু’বার ভারতে হামলার চেষ্টা করা হয়েছিল জানিয়েছেন হেডলি ৷ হেডলির বয়ানে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য ৷ হেডলি হাফিজ সইদের কথাতেই লস্করের হয়ে কাজ করেছিলেন বলে জানিয়েছেন ৷

#মুম্বই: ২৬/১১ আগেও মুম্বইয়ে হামলার চেষ্টা করেছিল জঙ্গিরা ৷ শিকাগো থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের সাক্ষ্য দিতে গিয়ে মুম্বই আদালতকে এমনটাই জানালেন ডেভিড হেডলি ৷ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম সোমবার সংবাদ মাধ্যমকে জানান, ২৬/১১ আগে মোট দু’বার ভারতে হামলার চেষ্টা করা হয়েছিল জানিয়েছেন হেডলি ৷ হেডলির বয়ানে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য ৷ হেডলি হাফিজ সইদের কথাতেই লস্করের হয়ে কাজ করেছিলেন বলে জানিয়েছেন ৷
২০০৮ সালের ২৬ নভেম্বরের আগে ২০০৮ সালের সেপ্টেম্বরে হামলার চেষ্টা করে পাক জঙ্গিরা ৷ সমুদ্রপথে মুম্বইয়ে আক্রমণ চালানোর আগেই সমুদ্রে দুর্ঘটনায় নষ্ট হয়ে যায় বিস্ফোরক ও অস্ত্র ৷ কিন্তু প্রাণে বেঁচে যান জঙ্গিরা ৷ ওই বছরেরই অক্টোবরে একই জঙ্গিবাহিনী আবার হামলার চেষ্টা করেন কিন্তু এবারও পরিকল্পনা কিছু খামতিতেই ব্যর্থ হয় অভিযান ৷ কিন্তু তৃতীয়বার আর ব্যর্থ হয়নি জঙ্গিরা ৷ ২৬ নভেম্বর ২০০৮-এ তাদের প্রচেষ্টা সফল হয় এবং সন্ত্রাসবাদের কালো ছায়া নেমে আসে মুম্বইসহ ভারত জুড়ে ৷ এই সমস্ত তথ্যই উঠে এসেছে হেডলির স্বীকারোক্তি ৷
advertisement
‘২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ ৷ তাঁর নির্দেশেই কাজ করতাম’, স্বীকারোক্তি হেডলির ৷ এর সঙ্গেই হেডলি জানিয়েছেন, পাক সেনা আধিকারিকরাও হামলার চক্রান্তে জড়িত ছিলেন ৷ হেডলির স্বীকারোক্তিতে উঠে এসেছে মোস্ট ওয়ান্টেড আবদুল রেহমান পাশার ভূমিকাও ৷ ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় রেহমান পাশা ৷ ভারতের ভিসা পেতে হেডলিকে সাহায্য করেছিলেন ডঃ তাহউর হুসেন রানা ৷ ২৬/১১-এর অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলি এদিন মুম্বই আদালতে বয়ান দিয়েছেন, ‘ পঞ্জাব প্রদেশের স্কুলে রানার সঙ্গে পরিচয় হয় ৷ সইদের বক্তৃতায় অনুপ্রাণিত হয়েই ২০০২ সালে লস্করে যোগ দিই ৷ প্রথম ট্রেনিং হয় মুজফ্ফরবাদে ৷ আমার কাছে ভারতীয় ভিসা দেখে খুশি হয় ISI কর্তারা ৷ খুশি হয়ে সাজিদ মীর ও মেজর ইকবালের সঙ্গে পরিচয় করায় মেজর আলি ৷ সাজিদ মীরের সঙ্গে ‘chalchalo@yahoo.com’ এই মেল আইডির মাধ্যমে কথা হত ৷’
advertisement
advertisement
২৬/১১ মুম্বই হামলার পিছনে প্রথম থেকেই পাক যোগের কথা বলে আসছে ভারত ৷ হেডলির এই বয়ানেই স্পষ্ট পাক যোগ এবং হাফিজ সইদের ভূমিকা ৷ হেডলির এই স্বীকারোক্তি আবু জুন্দালের শুনানিতেও কাজে লাগবে ভারতের ৷ উল্লেখ্য, আর্থার জেল থেকে এই ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন আবু জুন্দাল ওরফে সইদ জাবাউদ্দিন আনসারি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২৬/১১ আগেও দু’বার মুম্বই হানার চেষ্টা হয়েছিল হাফিজের নির্দেশে: হেডলি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement