advertisement

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে খতম দুই ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি

Last Updated:

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে টানা সাত ঘণ্টার লড়াইয়ে খতম লস্কর-এ-তইবার দুই শীর্ষ নেতা।

#শ্রীনগর: জম্মু-কাশ্মীরের অনন্তনাগে টানা সাত ঘণ্টার লড়াইয়ে খতম লস্কর-এ-তৈবার দুই শীর্ষ নেতা। নিহতদের মধ্যে রয়েছে লস্কর কমান্ডার বশির লস্করি ও আজাদ দাদা। গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত হন দুই সাধারণ নাগরিক। গুরুতর জখম আরও চার। জঙ্গিদের কবল থেকে ১৭ পণবন্দিকে উদ্ধার করা হয়েছে।
জম্মু-কাশ্মীরে বড়সড় সাফল্য পেল সেনা। শনিবার ভোর থেকে টানা গুলির লড়াইয়ে নিহত হল দুই মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি।
- অনন্তনাগের বাটপোরা এলাকার একটি বাড়িতে লুকিয়ে লস্কর-এ-তৈবার ২ জঙ্গি
advertisement
- এই খবর পেয়ে শনিবার ভোররাতে তল্লাশি অভিযান শুরু করে সেনা
- গ্রামে বাহিনী পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই
advertisement
- জঙ্গিরা ওই বাড়ির ১৭ জন সদস্যকে পণবন্দি করে ফেলে
গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত হন দুই স্থানীয় বাসিন্দা। টানা সাত ঘণ্টা গুলির লড়াইয়ের পর নিহত হয় দুই জঙ্গি।
- গুলির লড়াইয়ে খতম হয় বশির লস্করি ও আজাদ দাদা নামে দুই জঙ্গি
- দু’জনেই কাশ্মীরের বাসিন্দা
advertisement
- বশির লস্করি লস্কর-এ-তইবার কমান্ডার
- একাধিক হামলায় জড়িত বশির
- তার মাথার দাম ঘোষণা করা হয় ১০ লক্ষ টাকা
জম্মু-কাশ্মীরে হিংসা ছড়াতেই দায়িত্ব দেওয়া হয় বশিরকে। সেই ছক এবার ভেস্তে দিল বাহিনী।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু-কাশ্মীরের অনন্তনাগে খতম দুই ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement