advertisement

কৃষকদের মন পেতেই একদিনের কৃষক মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী

Last Updated:

এই ঘটনাকে ইয়েদুরাপ্পা রাজনৈতিক ফায়দা তোলার কৌশল বলেই কটাক্ষ করেছেন

#বেঙ্গালুরু: রাজনীতি আমারে ভিখারি করেছে তোমারে করেছে রাজরানি ৷ দায়বদ্ধতারই অন্য নাম রাজনীতি ৷ তবে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস প্রধান এইচডি দেবগৌড়া সব সময়েই তাঁর ছেলে তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে নিয়ে গর্বিত ৷ তিনি কুমারস্বামী সম্বন্ধে সব সময়েই বলে থাকেন মাটির ছেলের জন্য তিনি গর্বিত ৷
৮৬ বছরের জেডিএস সুপ্রিমোর জন্ম হয়েছিল এক গরিব কৃষক পরিবারেই ৷ কৃষিকাজ ও পশুপালনই ছিল তাঁর জীবিকা ৷ ১৯৬২ সালে প্রথমবার তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ৷ এবার বাবার চলার পথই অনুসরণ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ৷ রাজ্যের আজ তিনি কৃষকদের সঙ্গে ধান রুইলেন তিনি ৷
advertisement
advertisement
তবে শুধুই বাবার দেখানো পথ অনুসরণই নয় আজ তিনি রাজ্যের সমস্ত কৃষকদের কাছে বার্তা দিতে চেয়েছেন তিনি এখনও মাটির কাছাকাছি আছেন ৷ তাঁর সরকার সব সময়েই কৃষকদের সঙ্গে আছেন ৷ চিরকালই তিনি সাধারণ মানুষের কাজের মানুষ, কাছের মানুষ হয়ে থাকতে চান ৷ তাঁর এই বিশেষ কর্মসূচিতে ১৫০ কৃষক সহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন ৷
advertisement
তবে বিরোধী দলনেতা ইয়েদুরাপ্পা এই ঘটনাকে কটাক্ষ করে মন্তব্য করেছেন নিছকই রাজনৈতিক ফায়দা তোলার কৌশল ছাড়া আর কিছুই নয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কৃষকদের মন পেতেই একদিনের কৃষক মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement