advertisement

Abhishek Banerjee Rally in Tripura: ত্রিপুরায় এবার শক্তি দেখাবে তৃণমূল, বুধবার অভিষেকের নেতৃত্বেআগরতলায় মিছিল

Last Updated:

গত দু' মাসে এই নিয়ে তৃতীয় বার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক৷ আগামী বুধবারের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও দলের একাধিক সাংসদ, বিধায়ক উপস্থিত থাকতে পারেন (Abhishek Banerjee Rally in Tripura)৷

#কলকাতা: ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে এবার আগরতলায় মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৫ সেপ্টেম্বর, বুধবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করবে তৃণমূল৷ বেলা দুটোয় মিছিল শুরু হওয়ার কথা৷
এই মিছিলকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনীতিতে উত্তেজনার পারদ আরও চড়বে৷ কারণ ত্রিপুরা দখলের লক্ষ্যে ঝাঁপানোর পর এই প্রথমবার রাজ্যের রাজধানীতে নিজেদের শক্তি প্রদর্শন করবে তৃণমূল৷ গত দু' মাসে এই নিয়ে তৃতীয় বার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক৷ আগামী বুধবারের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও দলের একাধিক সাংসদ, বিধায়ক উপস্থিত থাকতে পারেন৷
তৃণমূল নেতা সুবল ভৌমিক বলেন, 'ত্রিপুরার সর্বত্র ব্যাপক হিংসা শুরু হয়েছে৷  এই রাজ্যে এখন অপশাসন চলছে, ফ্যাসিস্ট শাসন চলছে৷ মানুষ পরিবর্তন চাইছেন বলেই আগামী ১৫ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সেই পরিবর্তনের ডাক দেবেন৷'
advertisement
advertisement
এই মুহূর্তে ত্রিপুরার রাজননৈতিক পরিবেশ যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে৷ গত কয়েকদিন ধরেই সিপিএম-বিজেপি সংঘর্ষে রাজ্যের বিভিন্ন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷ গত বুধবার রাজধানী আগরতলায় সিপিএমের রাজ্য দফতর সহ বেশ কয়েকটি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে৷ পুড়িয়ে দেওয়া হয় একাধিক গাড়ি৷ সেই ঘটনায় সিপিএমের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল৷
advertisement
এই পরিস্থিতিতে অভিষেকের নেতৃত্বে তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হতে পারে ত্রিপুরা৷ কারণ ত্রিপুরায় প্রথম বার পা দিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ তার পর থেকে একাধিকবার বিজেপি-র বিরুদ্ধে দলীয় নেতা, কর্মীদের উপরে হামলার অভিযোগে সরব হয়েছে তৃণমূল৷ এমন কি, দলীয় কর্মসূচি পালন করতে গিয়েও পুলিশ প্রশাসনের বাধা পেয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ৷
advertisement
গত ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়েও অভিষেক হুঁশিয়ারি দেন, দেড় বছরের মধ্যে ত্রিপুরা দখল করবেন তাঁরা৷ গত বুধবার দিল্লিতে গিয়ে ৯ ঘণ্টা ইডি জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক৷ ফের তাঁকে তলব করেছে ইডি৷ ইডি হামলার মুখোমুখি হওয়ার পরেও অভিষেক স্পষ্ট করে দিয়েছিলেন, কেন্দ্রীয় এজেন্সির ভয়ে তিনি ঘরে বসে থাকবেন না৷ তা যে শুধু মুখের কথা নয়, তা প্রমাণ করে দিয়ে এবার ত্রিপুরায় মিছিল করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee Rally in Tripura: ত্রিপুরায় এবার শক্তি দেখাবে তৃণমূল, বুধবার অভিষেকের নেতৃত্বেআগরতলায় মিছিল
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement