advertisement

Tripura By Election: ত্রিপুরার চার কেন্দ্রে উপনির্বাচন, লড়বে তৃণমূল? ইঙ্গিত দিলেন সুস্মিতা দেব

Last Updated:

গত বছরের শেষে ত্রিপুরার পুরভোটে লড়াই করেছিল তৃণমূল কংগ্রেস৷ পুরভোটে বিশেষ সাফল্য না পেলেও প্রায় চব্বিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#আগরতলা: ত্রিপুরার পুরভোটে সে অর্থে সাফল্য না পেলেও তৃণমূল কংগ্রেস যে হাল ছাড়বে না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই অনুযায়ীই ত্রিপুরার চারটি বিধানসভার উপনির্বাচনেও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ সেরকমই ইঙ্গিত দিয়েছেন উত্তর পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব৷
সুদীপ রায় বর্মন, আশিস দাস এবং আশিস সাহা- এই তিন বিজেপি বিধায়ক পদত্যাগ করায় ত্রিপুরার তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে৷ অন্যদিকে সিপিএম বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার রমেন্দ্র চন্দ্র দেবনাথের মৃত্যুতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷ এর পাশাপাশি আগরতলা, বরদৌলি এবং সুরমা বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হওয়ার কথা৷
advertisement
advertisement
গত বছরের শেষে ত্রিপুরার পুরভোটে লড়াই করেছিল তৃণমূল কংগ্রেস৷ পুরভোটে বিশেষ সাফল্য না পেলেও প্রায় চব্বিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল৷ যা যথেষ্ট ইতিবাচক বলেই ধরেছিল তৃণমূল নেতৃত্ব৷ ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ তার আগে চার কেন্দ্রের উপনির্বাচনে ফের একবার ত্রিপুরায় নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে চায় তৃণমূল কংগ্রেস৷
advertisement
এ প্রসঙ্গে সুস্মিতা দেব বলেন, 'উপনির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি৷ ত্রিপুরায় আমাদের রাজ্য দফতর খোলা হবে৷ সেখানে বিজেপি-র ফ্যাসিস্ট শাসন চলছে৷ তার মধ্যেও আমাদের লড়াই, আন্দোলন চলছে৷ কৌশলী হয়েই আমাদের রণকৌশল সাজাতে হচ্ছে৷'
advertisement
তৃণমূল সূত্রে খবর, উপনির্বাচনে লড়াই নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতাদের আলোচনাও চলছে৷
যদিও তৃণমূলের উপনির্বাচনের লড়ার সিদ্ধান্তকে কটাক্ষই করেছে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব৷ ত্রিপুরার বিজেপি নেত্রী অস্মিতা বণিক বলেন, 'নির্বাচনে বিরোধীরা তো লড়তেই পারে৷ কিন্তু পশ্চিমবঙ্গে বগটুই, হাঁসখালির মতো ঘটনা ঘটছে৷ এসব ঘটনার পরেও এ রাজ্যে প্রচার করতে এলে ত্রিপুরার মানুষ জবাব দিয়ে দেবে৷ ত্রিপুরায় তো গণতন্ত্র, সুশাসন রয়েছে৷ পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা ত্রিপুরাকে দেখে শিখতে পারে৷'
advertisement
উপনির্বাচনের প্রস্তুতি বিজেপি-ও জোর কদমে নিতে শুরু করেছে৷ তবে সুদীপ রায় বর্মনের মতো জনপ্রিয় নেতা কংগ্রেসে ফিরে যাওয়ায় উপনির্বাচনে বিজেপি-র কাজটাও সহজ হবে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura By Election: ত্রিপুরার চার কেন্দ্রে উপনির্বাচন, লড়বে তৃণমূল? ইঙ্গিত দিলেন সুস্মিতা দেব
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement