advertisement

সিটিজেনশিপ বিল নিয়ে ওয়াকআউট কংগ্রেসের,বিরোধিতায় তৃণমূল,সারা ভারতেই লাগু হবে, জানালেন রাজনাথ

Last Updated:
#নয়াদিল্লি: অসমের বাইরেও প্রযোজ্য হবে সিটিজেনশিপ বিল বা নাগরিকত্ব বিল ৷ দিল্লি, রাজস্থান, পঞ্জাব-সহ গোটা দেশেই প্রযোজ্য হবে এই বিল ৷ লোকসভায় অধিবেশন চলাকালীন স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজনাথ সিং ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ঘিরে শুরু হয় হইচই ৷ ওয়েলে নেমে প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস ৷ সংসদের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল ৷
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘শুধু অসমেই নয় ৷ সারা দেশের অন্যান্য রাজ্যেও প্রযোজ্য হবে এই বিল ৷ অভিবাসীরা এদেশে বাস করার ছাড়পত্র পাবে না ৷’ একইসঙ্গে তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে অসমে অবৈধভাবে অনুপ্রবেশ চলছিল ৷ যার জেরে বেশ কিছু সমস্যায় জর্জরিত অসম ৷ আর এখন অসমের সমস্যা গোটা দেশেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷’
advertisement
আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে অনেকেই এদেশে এসেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে ৷ তাদের মধ্যে রয়েছে হিন্দু, শিখ, বৌদ্ধিক, জৈন, পারসিস এবং খ্রীষ্টান ৷ তাদের মধ্যে কারোওর কারোওর এদেশে থাকার সময়সীমা পেরিয়েছে ৬ বছরেরও বেশি ৷ কিন্তু তাদের কাছেও যদি যথাযথ তথ্যাদি না থাকে ৷ তাহলে তাদের উপর এই বিল প্রযোজ্য হবে ৷
advertisement
advertisement
রাজনাথের মন্তব্যের প্রতিবাদে হইচই শুরু হয় সংসদে ৷ ওয়েলে নেমে প্রতিবাদ জানান বিরোধী দলের নেতারা ৷ তৃণমূল নেতা সৌগত রায় বলেন, ‘বিলে ছ’টি ধর্মের কথা উল্লেখ করা হয়েছে ৷ কিন্তু মুসলিমদের কথা সেই বিলে উল্লেখ নেই ৷ নিরপেক্ষ ভাবে এই বিল তৈরি হয়নি ৷ এতে সংবিধানও প্রশ্নের সম্মুখীন হচ্ছে ৷ এক্ষেত্রে স্পিকারের কিছু বলা উচিত ৷’
advertisement
কংগ্রেসও এই বিলের প্রতিবাদে সরব হয়েছেন ৷ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে দাবি করেন, একাধিক রাজ্য এই বিলের বিরোধিতা করছে ৷ সেক্ষেত্রে সিলেক্ট কমিটির উচিত বিষয়টি বিবেচনা করে দেখার ৷ এরপরই সংসদ থেকে ওয়াকআউট করে কংগ্রেস ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সিটিজেনশিপ বিল নিয়ে ওয়াকআউট কংগ্রেসের,বিরোধিতায় তৃণমূল,সারা ভারতেই লাগু হবে, জানালেন রাজনাথ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement