advertisement

Santanu Sen Suspended: সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেন, বড় শাস্তি দিলেন রাজ্যসভার চেয়ারম্যান

Last Updated:

শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছিল কেন্দ্রীয় সরকার৷ সরকারের তরফে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরলীধরন এই প্রস্তাব আনেন (Santanu Sen Suspended)৷

#দিল্লি: সংসদের মধ্যেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার জের৷ বড় শাস্তি পেলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হল তৃণমূলের রাজ্যসভার সাংসদকে৷ এ দিন রাজ্যসভার চেয়ারপার্সন ভেঙ্কাইয়া নাইডু তৃণমূল সাংসদের এই শাস্তির ঘোষণা করেন৷
শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছিল কেন্দ্রীয় সরকার৷ সরকারের তরফে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরলীধরন এই প্রস্তাব আনেন৷ সরকারের সেই প্রস্তাবে সম্মতি দিয়েই শান্তনু সেনকে গোটা বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারপার্সন৷ শাস্তি ঘোষণা করার আগে তিনি বলেন, যেভাবে মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়৷ যা হয়েছে তা অসাংবিধানিক এবং সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপমানজনক বলেও অভিযোগ করেন ভেঙ্কাইয়া নাইডু৷
advertisement
এই শাস্তি ঘোষণার পরই তীব্র প্রতিবাদ করেন রাজ্যসভার তৃণমূল সাংসদরা৷ তাঁদের পাল্টা অভিযোগ, বৃহস্পতিবার সংসদ চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি শান্তনু সেনকে গালিগালাজ করেন এবং তাঁকে আক্রমণ করারও চেষ্টা করেছিলেন৷ হরদীপ সিং পুরির বিরুদ্ধে পাল্টা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল সাংসদরাও৷
advertisement
আগামী সপ্তাহেই দিল্লি যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তার আগে শান্তনু সেনকে সাসপেন্ড করা নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজধানীতে সংঘাত আরও তীব্র হল বলেই মত রাজনৈতিক মহলের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Santanu Sen Suspended: সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেন, বড় শাস্তি দিলেন রাজ্যসভার চেয়ারম্যান
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement