advertisement

জঙ্গিদের উদ্দেশ্য কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

Last Updated:

সোমবার জঙ্গিদের উদ্দেশ্য কড়া ভায়ায় হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ তিনি জানান যারা জঙ্গিদের পাল্টা আঘাত পেতেই হবে ৷ যারা দেশের ক্ষতি করতে চেয়েছে তাদেরও আঘাত পেতে হবে ৷

#নয়াদিল্লি: সোমবার জঙ্গিদের উদ্দেশ্য কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ৷ তিনি জানান, যারা জঙ্গিদের মদত দিয়েছে তাদের পাল্টা আঘাত পেতেই হবে ৷ ঢিল মারলে পাটকেল খেতে হবেই, ঠিক এই সুরেই পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর ৷
সোমবার ৬৮তম সেনা দিবস উপলক্ষে রাজধানীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ৷ সম্প্রতি পাঠানকোটে হওয়া জঙ্গি হামলা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে পারিকর বলেন, ‘ আমার সেনারা জঙ্গি হামলায় প্রাণ হারালে আমার কষ্ট হয় ৷ দেশের জন্য শহীদ হলে বা বলিদান দেওয়াকে সবসময় সম্মান করা উচিত ৷ যারা আমাদের আক্রমণ করেছে তাদের পাল্টা জবাব দেওয়া উচিত ৷ পাল্টা আঘাত না করলে এরা আমাদের আঘাত করতেই থাকবে ৷’  তিনি আরও বলেন, ‘ যদি কেউ কোনও দেশকে আক্রমণ করার চেষ্টা চালায় তাহলে সেই সংগঠনকেও পাল্টা আঘাত করা উচিত ৷ যতক্ষণ তাদের উচিত শিক্ষা দেওয়া না হবে, ততক্ষণ তারা আমাদের আঘাত করে আনন্দ পেতেই থাকবে৷’ পাঠানকোট হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে পারিকর বলেন, ‘পাকিস্তান এই ব্যপারে কোনও পদক্ষেপ নেবে কি না সে বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না ৷’
advertisement
চলতি মাসের ২ তারিখে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায় ৷ শহীদ হন ভারতীয় সেনার সাত জওয়ান ৷ খতম করা হয় ছয় জঙ্গিকে ৷ তদন্তে জানা গিয়েছে, পাঠানকোট হামলার পিছনে হাত ছিল পাক জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদের ৷ পাকিস্তানকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে ভারত ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গিদের উদ্দেশ্য কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রীর
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement