advertisement

Amarnath Yatra 2020: ২১ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা, করোনা আতঙ্কে বেঁধে দেওয়া হল বয়সসীমা

Last Updated:

এ বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ২১ জুলাই থেকে ৷ থাকছে বেশ কিছু বিধিনিষেধ ৷

#নয়াদিল্লি: দেশজুড়ে শুরু হয়েছে আনলক ৷ লকডাউন কাটিয়ে উঠে এবার ধাপে ধাপে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে দেশ ৷ কিন্তু করোনা আতঙ্ক কমছে না ৷ বরং বাড়ছে ৷ ভারতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বিশ্বে আক্রান্তের তালিকায় এখন ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত ৷ কিন্তু এরই মধ্যে শুরু হচ্ছে অমরনাথ যাত্রাও ৷ এ  বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে আগামী ২১ জুলাই থেকে ৷ তবে থাকছে বেশ কিছু বিধিনিষেধ ৷ করোনা বিধি মেনে ৫৫ বছরের উর্ধ্বে কোনও তীর্থ যাত্রীকে অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে ৷ তবে এ ক্ষেত্রে সাধুদের ছাড় দেওয়া হয়েছে ৷ ৫৫ বছরের উর্ধ্বে সাধুরা চাইলে যাত্রা করতে পারবেন ৷
অমরনাথ যাত্রা শুরু হবে ২১ জুলাই ৷ শেষ হবে ৩ অগাস্ট ৷ অর্থাৎ ১৪ দিনের যাত্রা ৷ করোনা আবহে এবছর আদৌ অমরনাথ যাত্রার অনুমতি মিলবে কী না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল ৷ কিন্তু শেষপর্যন্ত যাত্রার জন্য সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে ৷ ৩৮৮০ মিটার উচ্চতায় অমরনাথের গুহার উদ্দেশ্যে প্রতি বছরই অসংখ্য তীর্থ যাত্রী যাত্রা করেন ৷ কিন্তু এ বছর পরিস্থিতি অন্যরকম ৷ তাই সমস্ত রকম বিধিনিষেধ মেনেই যাত্রা করতে হবে পূণ্যার্থীদের ৷ ৫৫ বছরের উর্ধ্বে কোনও তীর্থ যাত্রীকে যাত্রার অনুমতি দেওয়া হবে না। যাঁরা যাবেন, তাঁদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
advertisement
তীর্থ যাত্রীদের অনলাইনে নাম নথিভুক্ত করাতে হবে। বালতাল রুট দিয়েই এ বছর যাত্রা হবে। পেহেলগাঁও দিয়ে অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হবে না। অমরনাথের আরতি লাইভ টেলিকাস্ট দেখানো হবে অনলাইনে ৷ ফলে যারা যেতে পারছেন না ৷ তাঁরাও আরতির ভিডিও লাইভ দেখতে পারবেন ৷
advertisement
Photo Credit: Peer Mudasir Ahmad
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amarnath Yatra 2020: ২১ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা, করোনা আতঙ্কে বেঁধে দেওয়া হল বয়সসীমা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement