advertisement

বিধবা থাকা চলবে না, উপায় নাতির সঙ্গে বিয়ে !

Last Updated:

যে সমাজে বিধবাদের যোগ্য সম্মান থেকে বঞ্চিত রাখা হয় ৷ সমাজের মূল স্রোত থেকে যাদের আলাদা চোখে দেখা হয় ৷ সেই দেশেই এমন একটি উপজাতি রয়েছে যেখানে কোনও মহিলাই বিধবা হয়না ৷ স্বামী মারা যাওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে এখনও মহিলাদের অপমান, অবহেলা, অত্যাচার সহ্য করে বেঁচে থাকতে হয় ৷ তাদের অপরাধ একটাই যে তারা বিধবা ৷ কিন্তু সেখানেই ব্যতিক্রমি এমনই একটি সম্প্রদায় রয়েছে যেখানে মহিলাদের স্বামীর মৃত্যুর পরও তারা বিধবা হয় না ৷ এর জন্য অনেক সময় ঠাকুমার সঙ্গে নাতির তো কখনও দেওয়রের সঙ্গে বৌদির বিয়ে দেওয়া হয় ৷

#মান্ডালা: যে সমাজে বিধবাদের যোগ্য সম্মান থেকে বঞ্চিত রাখা হয় ৷ সমাজের মূল স্রোত থেকে যাদের আলাদা চোখে দেখা হয় ৷ সেই দেশেই এমন একটি উপজাতি রয়েছে যেখানে কোনও মহিলাই বিধবা হয়না ৷ স্বামী মারা যাওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে এখনও মহিলাদের অপমান, অবহেলা, অত্যাচার সহ্য করে বেঁচে থাকতে হয় ৷ তাদের অপরাধ একটাই যে তারা বিধবা ৷ কিন্তু সেখানেই ব্যতিক্রমি এমনই একটি সম্প্রদায় রয়েছে যেখানে মহিলাদের স্বামীর মৃত্যুর পরও তারা বিধবা হয় না ৷ এর জন্য অনেক সময় ঠাকুমার সঙ্গে নাতির তো কখনও দেওয়রের সঙ্গে বৌদির বিয়ে দেওয়া হয় ৷
মধ্যপ্রদেশের মান্ডলা জেলার পিছিয়ে পড়া গোন্দ উপজাতি কিন্তু মহিলাদের তাদের প্রাপ্য মর্যাদা দিতে অদ্ভুত এক নিয়ম বানিয়েছে ৷ এই নিয়ম অনুযায়ী কোনও মহিলার স্বামী মারা যাওয়ার পর বিধবা হয় না ৷ এখানে কোনও বিধবা মহিলাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ৷ কারণ এই সম্প্রদায়ের রীতি অনুযায়ী যদি কোনও মহিলার স্বামী মারা যায় তাহলে পরিবারের অবিবাহিত পুরুষের সঙ্গে তার ফের বিয়ে দেওয়া হয় ৷ একটি ইংরেজি সংবাদমাধ্যম অনুযায়ী, যদি কোনও মহিলা বিধবা হওয়ার পর দ্বিতীয় বার বিয়ে করতে রাজি না হয় তাহলে তাকে বিশেষ ভাবে বানানো একটি রুপোর বালা পরানো হয় ৷ এরপর তাকে বিবাহিত মহিলার স্থান দেওয়া হয় ৷ এবং যে ওই মহিলাকে  রুপোর বালাটি দেয় তাকেই মহিলার সমস্ত দায়িত্ব নিতে হয় ৷
advertisement
৪২ বছরের পতিরাম বারখেরের দাদু মারা যাওয়ার ঠিক ন’দিন পর পরিবারের রীতি মেনে তার নিজের ঠাকুমাকে বিয়ে করেন ৷ এরপর থেকে পারিবারিক ও সামাজিক সমস্ত অনুষ্ঠানে ঠাকুমা ও নাতি, স্বামী-স্ত্রী হিসেবে যোগদান করতেন ৷ শুধু তাই নয় ৷ ঠাকুমাকে বিয়ে করার ফলে বাবা বেঁচে থাকা স্বত্ত্বেও নাতি কেই তখন পরিবারের কর্তা মানা হয় ৷ তবে নাবালক অবস্থায় ঠাকুমাকে বিয়ে করতে হলেও, স্বাবালক হওয়ার পর আরেকটি বিয়ে করার অনুমতি রয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিধবা থাকা চলবে না, উপায় নাতির সঙ্গে বিয়ে !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement