advertisement

মর্মান্তিক! প্রসবের সময় ভ্রূণের মাথা ছিঁড়ে ফেললেন চিকিৎসক! দেহ রইল মায়ের গর্ভে

Last Updated:
#তেলেঙ্গানা: এক মহিলার প্রসব করানোর সময় বাচ্চার মাথা ছিঁড়ে ফেললেন চিকিৎসক ৷ বাকি দেহ থেকে গেল মায়ের গর্ভেই ৷
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে তেলেঙ্গানার নগরকুরনুল এলাকার আচাম্পেট হাসপাতালে ৷ ২৩ বছরের সাথী নামের ওই মহিলা নাদিমপল্লীর বাসিন্দা সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন গত ১৮ ডিসেম্বর ৷ কিন্তু প্রসবের সময় ঘটে যায় ভয়ঙ্কর সেই ঘটনা ৷ নর্ম্যাল ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হয় সাথীকে ৷ পরিবারের অভিযোগ, প্রসবে কোনওরকম সমস্যার কথা হাসপাতালের তরফে আগে থেকে জানানো হয়নি ৷
advertisement
সাথী The News Minute সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান, একটি ইনজেকশন দেওয়ার পর তাঁকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় ৷ ডঃ সুধা রানি তাঁর প্রসবের দায়িত্বে ছিলেন ৷ এছাড়াও আরও ২ জন পুরুষ চিকিৎসক তাঁকে সাহায্য করছিলেন ৷ কিছুক্ষণ পরেই সাথীর পরিবারকে জানানো হয়, রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক ৷ সঙ্গে সঙ্গে সাথীকে হায়দরাবাদের পেটলাব্রুজ মেটারনিটি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ ১৫০ কিমি দূরের এই হাসপাতালে পৌঁছনোর পর সাথীর পরিবার জানতে পারেন, শিশুর দেহ মায়ের গর্ভে রয়ে গিয়েছে ৷ তবে শিশুর মাথা টানাটানিতে আগেই ছিঁড়ে গিয়েছে ৷
advertisement
advertisement
এরপরেই আচাম্পেট হাসপাতালে বিক্ষোভ, ভাঙচুর চালান সাথীর পরিবারের লোকজন ৷ হাসপাতালের সুপার তারা সিং ও চিকিৎসক সুধা রানিকে বরখাস্ত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মর্মান্তিক! প্রসবের সময় ভ্রূণের মাথা ছিঁড়ে ফেললেন চিকিৎসক! দেহ রইল মায়ের গর্ভে
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement