advertisement

মঙ্গলবার থেকে সুখবর গ্রাহকদের জন্য, দাম কমছে পেট্রল-ডিজেলের

Last Updated:

দীর্ঘদিন ধরে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারের নিচে রয়েছে। সোমবার সন্ধ্যায় বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেল প্রতি ৯২ ডলারের কাছাকাছি ছিল।

#নয়াদিল্লি: দাম কমছে পেট্রল-ডিজেলের। লিটার প্রতি ৪০ পয়সা করে। ১ নভেম্বর, মঙ্গলবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
সোমবার নয়াদিল্লিতে পেট্রোলের দাম ছিল ৯৬.৭২ টাকা, মুম্বইতে যা ছিল ১০৬.৩১ টাকা। পেট্রোলের জন্য কলকাতাবাসীর খরচ হচ্ছিল ১০৬.০৩ টাকা। চেন্নাইয়ে দাম ছিল ১০২.৬৩ টাকা।
advertisement
আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় এবং বেশ কিছু সময় ধরে তার হেরফের না হওয়ায় জাতীয় স্তরে দাম কমা প্রত্যাশিত ছিল।
advertisement
দীর্ঘদিন ধরে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারের নিচে রয়েছে। সোমবার সন্ধ্যায় বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেল প্রতি ৯২ ডলারের কাছাকাছি ছিল। চলতি বছরের শুরুতে, মার্চ মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছুঁয়েছিল ব্যারেল পিছু ১৩৯ ডলার। ২০০৮ সালের পর এই দামই ছিল সর্বোচ্চ। রাশিয়া-উইক্রেন যুদ্ধের কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছিল বলে ধারণা করা হয়েছিল।
advertisement
আন্তর্জাতিক ক্ষেত্রে ছয় মাসেরও বেশি সময় ধরে স্থিতিশীল থাকার পরে জ্বালানির দাম কমেছে। শেষ বার দাম কমেছিল গত ৭ এপ্রিল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মঙ্গলবার থেকে সুখবর গ্রাহকদের জন্য, দাম কমছে পেট্রল-ডিজেলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement