advertisement

হোটেলে রিজার্ভ ব্যাঙ্কের জেনারেল ম্যানেজারের ঝুলন্ত মৃতদেহ, প্রাথমিক তদন্তে একাধিক রহস্যের সন্ধান

Last Updated:

মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরেই হোটেল পর্যন্ত পৌঁছেছে পুলিশ

#ভুবনেশ্বর: হোটেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ ৷ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে দিয়েছিলেন ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুরে ৷ শুক্রবার পুলিশ আরবিআইয়ের জেনারেল ম্যানেজার আশিস রঞ্জন সামালের মৃতদেহ উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে তিনি রিজার্ভ ব্যাঙ্কের ভুবনেশ্বর শাখার কর্মী ছিলেন ৷
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বেশ কিছু তথ্য সেগুলি হল ৷ ২৪ অক্টোবর বছর ৫২-এর এই ব্যক্তি তাঁর গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ তখনই একটি হোটেলের ঘর ভাড়া করেছিলেন ৷ হোটেল কর্মীদের বয়ানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য ৷ ক্রমাগত দরজা ধাক্কা দিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি ৷
advertisement
এরপরেই হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত এটি খুন না আত্মহত্যা তা জানা যায়নি ৷ পুলিশ তদন্ত করছে ৷ পরিবারের লোকেরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারায় তাঁরা পুলিশে অভিযোগ জানিয়েছেন, পুলিশ মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে হোটেলে পৌঁছেছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হোটেলে রিজার্ভ ব্যাঙ্কের জেনারেল ম্যানেজারের ঝুলন্ত মৃতদেহ, প্রাথমিক তদন্তে একাধিক রহস্যের সন্ধান
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement