advertisement

Bulbbul: বিধবা পাওলির ন্যাড়া মাথা...মেয়েদের পায়ের পাতা উল্টানো... গা ছমছমে ২ মিনিট

Last Updated:

এক ছোট্ট মেয়ের গল্প । সে গাছে থাকে, মাথা নীচে করে ঝুলতে পারে, তার পা উল্টো পড়ে, সে কে? সে কি কোনও ভূত-পেত্নী, নাকি অন্য কেউ । সেই খোঁজই দেবে ‘বুলবুল’ ।

#মুম্বই: গল্প...রূপকথা...কল্পনা...ভূত...আর একটা ভৌতিক বাড়ি । টানা ২ মিনিট ১৬ সেকন্ড চোখের পাতা পড়বে না । এক ছোট্ট মেয়ের গল্প । সে গাছে থাকে, মাথা নীচে করে ঝুলতে পারে, তার পা উল্টো পড়ে, সে কে? সে কি কোনও ভূত-পেত্নী, নাকি অন্য কেউ । সেই খোঁজই দেবে ‘বুলবুল’ ।
গা ছমছমে সিরিজের এ বার দ্বিতীয় পর্ব । প্রযোজকের আসনে সেই অনুষ্কা শর্মা । ‘পরী’র পর এ বার আসছে ‘বুলবুল’ । অ্যামাজন প্রাইমে ‘পাতাললোক’ সবেই মুক্তি পেয়েছে অনুষ্কার । সেই সিনেমা আপাতত সুপারহিট । এ বার নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা । প্রথম ছবি ‘বুলবুল’ । গত ৯ জুন এই ছবির ফার্স্ট লুক সবার সামনে এনেছিলেন বিরাট ঘরণী । এ বার প্রকাশ্যে এল ‘বুলবুল’-এর ট্রেলর । হরর আর সাসপেন্সের যোগ্য মিশেল করেছেন পরিচালক অনবিতা দত্ত । ‘পরী’র পর ফের ‘বুলবুল’-এ পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন অনুষ্কা । এ ছাড়াও ছবিতে রয়েছেন পাওলি দাম । বিধবা পাওলির চরিত্র যথেষ্ট রহস্যের উদ্রেক করছে ট্রেলরে । আরও রয়েছেন রাহুল বোস, অবিনাশ তিওয়ালি, তৃপ্তি দিমরি। ছবির সঙ্গীত দিয়েছেন অমিত ত্রিবেদী।
advertisement
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bulbbul: বিধবা পাওলির ন্যাড়া মাথা...মেয়েদের পায়ের পাতা উল্টানো... গা ছমছমে ২ মিনিট
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement