advertisement

বারামুলায় সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, খতম ২ জঙ্গি

Last Updated:

উরি হামলার দু’সপ্তাহ পর ফের সেনা ক্যাম্পে জঙ্গি হামলা ৷ রবিবার রাতে বারামুলার জাঁবাজপোরা সেনা ও BSF ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা।

#জম্মু: উরি হামলার দু’সপ্তাহ পর ফের সেনা ক্যাম্পে জঙ্গি হামলা ৷ রবিবার রাতে বারামুলার জাঁবাজপোরা সেনা ও BSF ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। হামলা চালায় ৭ আত্মঘাতী জঙ্গি ৷ রাত ১০টা ২৩ মিনিটে শুরু গুলি বর্ষণ ৷ ঘটনায় এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে ৷ বেশ কয়েকজন আহত হয়েছে ৷ সেনা বাহিনীর গুলিতে খতম ২ জঙ্গি ৷ এলাকা ঘিরে রেখেছে সেনা-পুলিশ-BSF ৷ হেলিকপ্টারে চলছে তল্লাশি ৷ গতকাল রাতেই রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন BSF-এর ডিজি ৷ জঙ্গি হামলায় আহত হয়েছেন ২ BSF জওয়ান ৷
সূত্রের খবর, রাতে রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা বলে অনুমান করা হচ্ছে ৷ রাত ১২.৩০ নাগাদ সেনার তরফে জানানো হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷
উরির সেনা ক্যাম্পে জঙ্গি হামলার পর সীমান্ত পেরিয়ে পাক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা বাহিনী ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি  ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷ তারপর থেকেই পালটা জঙ্গি হানার আশঙ্কা করা হয়েছিল ৷ বেশ কয়েকবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বারামুলায় সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, খতম ২ জঙ্গি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement