advertisement

পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারগুলিকে ₹২৫ লক্ষ অর্থসাহায্য ঘোষণা তেলেঙ্গানা সরকারের

Last Updated:
#হায়দারাবাদ: পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের পরিবারের সাহায্য করার জন্য পরিবারপিছু ২৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলঙ্গানা সরকার।
শুক্রবার রাজ্যের বাজেট অধিবেশনের প্রথম দিনে এই প্রস্তাব অনুমোদন হয়েছে । স্বাস্থ্যমন্ত্রী ইতেলা রাজেন্দর এই প্রস্তাব করেন ও রাজ্য বিধানসভায় এই প্রস্তাবে সম্মতি দিয়েছে সবকটি রাজনৈতিক দল।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন পুলওয়ামা হামলা একটি অমানবিক ঘটনা ও প্রতিটি ভারতবাসীর শহিদদের পরিবারগুলির পাশে থাকা উচিৎ । কেবলমাত্র মৌখিক সহানুভূতি নয়, বীর জওয়ানদের পরিবারদের পাশে থাকা সকলেরই নৈতিক কর্তব্য ও তাঁদের আত্মত্যাগ সকলের মনে রাখা উচিৎ ।
advertisement
advertisement
রাজ্য বিধানসভায় এই প্রস্তাবে সম্মতি দিয়েছে সবকটি রাজনৈতিক দল। কংগ্রেস লেজিসলেচর পার্টি নেতা ভট্টি বিক্রমর্ক জানিয়েছেন সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সকলকেই এগিয়ে আসতে ও দেশের সার্বিক সুরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থা আরও উন্নত করতে হবে ।
বিজেপি মন্ত্রী রাজা সিং, চন্দ্রশেখর রাওকে আর্জি জানিয়েছেন মোদিকে চিঠি লিখে সন্ত্রাসবাদ দমনে আরও কঠোর হওয়ার অনুরোধ জানাতে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারগুলিকে ₹২৫ লক্ষ অর্থসাহায্য ঘোষণা তেলেঙ্গানা সরকারের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement