advertisement

Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!

Last Updated:

শেষ পর্যন্ত তেজস্বী জয় পেলেও বিহারের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে আরজেডি-র নেতৃত্বাধীন মহাগঠবন্ধন৷

Rapid Read
জয়ী তেজস্বী যাদব৷
জয়ী তেজস্বী যাদব৷
ভোট গণনার শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত রাঘোপুর কেন্দ্র থেকে স্বচ্ছন্দেই জয়ী হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব৷ রাঘোপুর কেন্দ্র থেকে ১৪৫৩২ ভোটে জয়ী হয়েছেন তিনি৷
তবে শেষ পর্যন্ত তেজস্বী জয় পেলেও বিহারের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে আরজেডি-র নেতৃত্বাধীন মহাগঠবন্ধন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বিহারে মাত্র ৩১টি আসনে এগিয়ে রয়েছে তারা৷ আরজেডি শেষ পর্যন্ত প্রধান বিরোধী দলের স্বীকৃতিও পাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে৷ দুশোটিরও বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ৷
যদিও এ দিন সকালেও তেজস্বী যাদব দাবি করেছিলেন, বিহারে পরিবর্তন আসছে৷ আরজেডি-কংগ্রেসের মহাগঠবন্ধনই সরকার গঠন করবে বলেও দাবি করেন তেজস্বী৷ যদিও ইভিএম খুলতেই বিজেপি-জেডিইউ-এলজেপির ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে যায় মহাগঠবন্ধন৷
advertisement
advertisement
রাঘোপুর কেন্দ্রে ভোটগণনার শুরু থেকেই বিজেপি-র সতীশ কুমারের সঙ্গে তেজস্বী যাদবের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়৷ তেজস্বী একসময় প্রায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে পড়েছিলেন৷ তার পর থেকেই ধীরে ধীরে বিজেপি সতীশ কুমারের সঙ্গে ব্যবধান কমাতে থাকেন তিনি৷ একসময় বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দেন তেজস্বী৷ এর পর ক্রমেই ব্যবধান বাডা়তে থাকেন তিনি৷ তবে তেজস্বী ঘুরে দাঁড়ালেও তাঁর দল আরজেডি অথবা মহাগঠবন্ধনের করুণ ছবিটা বদলায়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement