advertisement

স্কুলের সিনিয়রদের মারে মৃ্ত্যু পড়ুয়ার, দেহ পুঁতে দিল স্কুল কর্তৃপক্ষ

Last Updated:
#দেরাদুন: স্কুলের সিনিয়রদের অত্যাচারে মৃত্যু হল ১২ বছরের পড়ুয়ার৷ ঘটনাটি ঘটেছে দেরাদুনের একটি বোর্ডিং স্কুলে৷ শুধু তাই নয়৷ ঘটনাটি চাপা দিতে মৃত পড়ুয়ার দেহ ক্যাম্পাসের মধ্যেই পুঁতে দেয় স্কুল কর্তৃপক্ষ৷
ঘটনাটি ১০ মার্চ ঘটে থাকলেও আক্রান্ত পড়ুয়ার পরিবারকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলের একটি আউটিং-এর সময় অন্য পড়ুয়ার ব্যাগ থেকে বিস্কুট চুরি করেছিল সপ্তম শ্রেণির ওই পড়ুয়া৷ শাস্তি স্বরূপ সব পড়ুয়াদের ক্যাম্পাসে আটকে রাখে স্কুল কর্তৃপক্ষ৷
শাস্তি পেয়ে রেগে যায় সিনিয়র ক্লাসের পড়ুয়ারা৷ তারা ওই পড়ুয়াকে ক্রিকেট ব্যাট ও উইকেট দিয়ে মারতে থাকে৷ কয়েক ঘণ্টা ধরে অত্যাচার চলার পর আক্রান্ত পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷ এরপরই গোটা ঘটনা পুলিশকে জানানোর বদলে ঘটনাটি ধামা চাপা দিয়ে পড়ুয়ার দেহ ক্যাম্পাসে পুঁতে দেয় স্কুল কর্তৃপক্ষ৷ পোস্টমর্টেম রিপোর্টে জানা গিয়েছে শরীরের ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে পড়ুয়ার৷ এই ঘটনায় স্কুলের ২ পড়ুয়া, ম্যানেজার ও ফিজিক্যাল ট্রেনারকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্কুলের সিনিয়রদের মারে মৃ্ত্যু পড়ুয়ার, দেহ পুঁতে দিল স্কুল কর্তৃপক্ষ
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement