advertisement

সরকারি অর্থে মাদ্রাসা চললে, সরকারি স্কুলে গীতা পড়ান উচিত, মন্তব্য অসমের শিক্ষামন্ত্রীর

Last Updated:

সরকারি টাকায় যদি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, তাহলে টোলগুলিতেও গীতা পড়ান বাধ্যতামূলক করা উচিত৷ কারণ, সরকারের দায়িত্ব নয় সাধারণ মানুষের অর্থে আরবী ও ধর্মীয় শিক্ষা দেওয়া৷

#অসম: বিজেপি শাসিত অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি মাদ্রাসা ও সংস্কৃত শিক্ষা ভাবনায় তৈরি টোল বন্ধ করার৷ তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে৷ কিন্তু সরকারি সিদ্ধান্ত নিয়ে এদিন নতুন যুক্তি দাঁড় করালেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সরকারি টাকায় যদি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, তাহলে টোলগুলিতেও গীতা পড়ান বাধ্যতামূলক করা উচিত৷ কারণ, সরকারের দায়িত্ব নয় সাধারণ মানুষের অর্থে আরবী ও ধর্মীয় শিক্ষা দেওয়া৷ একটি ধর্ম নিরপেক্ষ দেশে সরকারি টাকায় ধর্মীয় শিক্ষা চলতে পারে না৷ আর যদি সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দিতেই হয়, তাহলে তো স্কুলে গীতা বা বাইবেলও পড়ান উচিত?’ এই মত প্রকাশ করার পাশাপাশি তিনি জানিয়ে দেন, অসমের সংস্কৃত টোল ও মাদ্রাসাগুলিকে সরকারি স্কুলে পরিণত করা হবে৷ আর পাঁচটা সাধারণ স্কুলের সিলেবাস মেনেই এখানে পড়াশোনা চলবে৷
অসমের সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলি নিয়ে অসম সরকারের সিদ্ধান্তে একরকমের বিতর্ক তৈরি হয়েছে৷ কারণ, অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি অনুদানে আর কোনও মাদ্রাসা চালানো হবে না৷ বরং সেই প্রতিষ্ঠানগুলিকে সাধারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো করেই গড়ে তোলা হবে৷ সেখানে সাধারণ সিলেবাসে পড়াশোনা করবে পডুয়ারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সরকারি অর্থে মাদ্রাসা চললে, সরকারি স্কুলে গীতা পড়ান উচিত, মন্তব্য অসমের শিক্ষামন্ত্রীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement