advertisement

Tripura TMC || ত্রিপুরায় ঘাসফুলের বাজিমাত! টিডিএফ নেতা পূজন বিশ্বাসের তৃণমূলে যোগদান, এবার কি জোট? শুরু জল্পনা

Last Updated:

TMC in Tripura || রাজ্যের বর্ষীয়ান নেতা পীযুষ বিশ্বাস এবং তাঁর ছেলে পূজন বিশ্বাসের পাহাড়ে সংগঠন মজবুত।

সুস্মিতা দেব ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূজন বিশ্বাস
সুস্মিতা দেব ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূজন বিশ্বাস
#ত্রিপুরা: ত্রিপুরায় ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল কংগ্রেসে কার্যত মিশে যেতে চলেছে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট। তৃণমূলে যোগ দিচ্ছেন টিডিএফ নেতা পূজন বিশ্বাস। রাজ্যের বর্ষীয়ান নেতা পীযুষ বিশ্বাস এবং তাঁর ছেলে পূজন বিশ্বাসের পাহাড়ে সংগঠন মজবুত। এর ফলে রাজনৈতিক ভাবে লাভবান হবে ঘাসফুল শিবির, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতির পদ থেকে সরানো হয়েছে সুবল ভৌমিককে। আপাতত দলের দায়িত্ব সামলাবেন সুস্মিতা দেব ও রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা নয়া সভাপতি কে হতে চলেছেন? রাজনৈতিক মহলের খবর, নয়া সভাপতি হতে পারেন পীযূষ বিশ্বাস। প্রাক্তন এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি একজন পরিচিত আইনজীবী৷ দীর্ঘদিনের নেতা হিসাবেও পরিচিত। গত বছর অক্টোবর মাসে কংগ্রেস ছেড়ে তিনি তৈরি করেন ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট৷ সূত্রের খবর, পীযূষ শীঘ্রই যোগ দিতে পারেন তৃণমূলে। ফলে দীর্ঘ দিনের এই রাজনীতি বিদকে সভাপতি হিসাবে দায়িত্ব দিতে পারে।
advertisement
advertisement
প্রথমত পীযূষের পরিচিতি সর্বস্তরে৷ তৃণমূলের এই মুহূর্তে ত্রিপুরায় যে সব নেতা রয়েছেন তাঁরা প্রত্যেকেই পীযূষ বিশ্বাসের পরিচিত। ফলে দলের সমস্ত স্তরের মধ্যে সমন্বয় রক্ষা করেই এগোনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। অন্যদিকে পীযূষবাবু রাজপরিবারের ঘনিষ্ঠ। আগামী বছর বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রদ্যোত কিশোর মাণিক্যের তিপ্রামোথা৷ তাঁদের সঙ্গেও আগামী দিনে সুসম্পর্ক বজায় রাখতে পারে জোড়া ফুল শিবির। সূত্রের খবর প্রদ্যুত কিশোর মানিক্যের দল তিপ্রোমথার সঙ্গে একাধিক বৈঠকের পর তৃণমূলে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেয় টি ডি এফ নেতৃত্ব।তবে কি আগামী বিধানসভা নির্বাচনে জোটের পথে হাঁটবে তৃণমূল এবং তিপ্রামোথা? জল্পনা তুঙ্গে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura TMC || ত্রিপুরায় ঘাসফুলের বাজিমাত! টিডিএফ নেতা পূজন বিশ্বাসের তৃণমূলে যোগদান, এবার কি জোট? শুরু জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement