advertisement

বাবা ভর্তি আইসিইউতে, ছেলেকে জোর করে ছাঁটাই করল আইটি ফার্ম! এক বছর পর দোষী সাব্যস্ত সংস্থা

Last Updated:

বাবা আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমন কঠিন সময় কার্যত জোর করে এক কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাইয়ের অভিযোগ উঠল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস। মুম্বইয়ের এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই আলোড়নের সৃষ্টি হয়েছে।

শেষে জিতে গেলেন কর্মচারী
শেষে জিতে গেলেন কর্মচারী
মুম্বই: বাবা আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমন কঠিন সময় কার্যত জোর করে এক কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাইয়ের অভিযোগ উঠল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস। মুম্বইয়ের এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই আলোড়নের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, ওই কর্মী টানা সাত বছর ধরে ওই কোম্পানিতে কাজ করতেন। তাঁর বাবা অত্যধিক অসুস্থ হয়ে পড়ায় তিনি আপৎকালীন ছুটির জন্য আবেদন করেন। তাঁর বাবার অস্ত্রোপচারের জন্য তিনি এই ছুটি আবেদন করেন। তাঁর কাছে পর্যাপ্ত ছুটি আবেদন করার মতো ছিল বলেও জানা গিয়েছে। কিন্তু, তা সত্ত্বেও কর্তৃপক্ষ ওই কর্মীকে কোনও ধরনের ছুটি দিতে চায়নি। উল্টে সমানে তাঁকে কাজে ফেরার জন্য চাপ দেওয়া হয় ।
advertisement
তিনি যখন হাসপাতালে ছিলেন সেই সময়েই তিনি একটি প্রজেক্টের সঙ্গেও যুক্ত ছিলেন। কিন্তু অভিযোগ সেই সময়েই তাঁকে এইচআরের পক্ষ থেকে ফোন করে বলা হয় ১০ মাসের বেতন সহ নিজে থেকে পদত্যাগ করতে অন্যথায় তাঁকে চাকরি থেকে বহিস্কার করা হবে।
advertisement
ওই কর্মচারী পদত্যাগ করে অন্য আরও একটি আইটি ফার্মে যোগ দেন। কিন্তু, সমস্যা হয় যখন টিসিএস তাঁর গ্রাচিউটির অর্থ আটকে দেয়। ফলে তিনি মুম্বইয়ের লেবার অফিসে অভিযোগ জানান। এরপরেই তাঁরা ওই কোম্পানির আধিকারিকদের ডেকে পাঠান। তাঁরা জানান এই গোটা বিষয়টি সম্পূর্ণ অনৈতিক।
advertisement
এক বছর এই বিষয়টি চলার পরে লেবার কমিশনার টিসিএসকে নির্দেশ দেন গ্রাচিউটির পুরো অর্থ দিতে হবে। এরপরেই তিনি সম্পূর্ণ অর্থ ফেরত পান।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাবা ভর্তি আইসিইউতে, ছেলেকে জোর করে ছাঁটাই করল আইটি ফার্ম! এক বছর পর দোষী সাব্যস্ত সংস্থা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement