advertisement

তামিলনাড়ু মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানায় উদ্ধার নতুন নোটে ৩০ লক্ষ টাকা ও ৫ কেজি সোনা

Last Updated:

তামিলনাড়ু মুখ্যসচিব পি রামা মোহনা রাও-এর বাড়ি ও অফিসে তল্লাশির পর নতুন নোটে ৩০ লক্ষ টাকা ও ৫ কিলোগ্রামেরও কিছু বেশি পরিমাণ সোনা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর ৷

#চেন্নাই: তামিলনাড়ু মুখ্যসচিব পি রামা মোহনা রাও-এর বাড়ি ও অফিসে তল্লাশির পর নতুন নোটে ৩০ লক্ষ টাকা ও ৫ কিলোগ্রামেরও কিছু বেশি পরিমাণ সোনা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর ৷
বুধবার সকালে বুধবার ভোরে আচমকা মুখ্যসচিবের আন্না নগরের বাসভবনে হানা দেয় IT ৷ এছাড়া মুখ্যসচিবের স্ত্রী, সন্তান, আত্মীয় ও সহকারীদের বাড়িতেও তল্লাশি চালায় আয়কর দফতর ৷ এই আয়কর তল্লাশিকে ঘিরে শুরু হয় রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি ৷
খনি মাফিয়া বলে কুখ্যাত জে শেখর রেড্ডির সঙ্গে যোগসাজগ থাকার অভিযোগ উঠেছে সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার সচিবের বিরুদ্ধে ৷ এর আগে জে শেখর রেড্ডির বাড়ি থেকে নতুন ও পুরনো নোট মিলিয়ে প্রায় ১৩৬ কোটি টাকা এবং ১৭৭ কোটি টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ ৷
advertisement
advertisement
বৃহস্পতিবার দিনভর তল্লাশির পর আধিকারিকরা বহু টাকা সোনা ও নথি বাজেয়াপ্ত করেন ৷ সংবাদ সংস্থার দাবি, তল্লাশিতে বিপুল পরিমাণ হিসাববহির্ভূত সম্পত্তির খোঁজ মিলেছে কিন্তু সে তথ্য প্রকাশ্যে আসেনি ৷ এখনও তল্লাশি জারি রেখেছে আয়কর দফতর ৷
তামিলনাড়ুর মুখ্যসচিব পি রামা মোহনা রাও সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার সচিব ছিলেন ৷ প্রবীণ এই সরকারি কর্মচারী ২০১৭-এর সেপ্টেম্বরে অবসর নেবেন ৷ তার আগেই এমন আয়কর হানার খবরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে ৷ নিন্দায় সরব হয়েছে বিরোধীরা ৷ আয়কর দফতরের এই পদক্ষেপের প্রবল সমালোচনা করে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তামিলনাড়ু মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানায় উদ্ধার নতুন নোটে ৩০ লক্ষ টাকা ও ৫ কেজি সোনা
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement