advertisement

আইবি অফিসার খুনে অভিযুক্ত তাহির হুসেনকে দল থেকে বহিষ্কার করলেন কেজরিওয়াল

Last Updated:

বৃহস্পতিবার সন্ধেয় আপ নেতা তাহিরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছিল দিল্লি পুলিশ ৷ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ করা হয়েছে।

#নয়াদিল্লি: আইবি অফিসার খুন, অগ্নিসংযোগ ও হিংসা ছড়ানোর মতো একাধিক অভিযোগে এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাহির হুসেনকে দল থেকে বহিষ্কার করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ৷ বৃহস্পতিবার সন্ধেয় আপ নেতা তাহিরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছিল দিল্লি পুলিশ ৷ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ করা হয়েছে।
আপ কাউন্সিলরের বিরুদ্ধে আজ সকাল থেকেই অভিযোগ উঠেছিল, তাঁর সঙ্গী সাথীরা খুন করেছে ও হিংসায় মদত দিয়েছে ৷ ঘুরিয়ে সেই অভিযোগকেই স্বীকৃতি দিল দিল্লি পুলিশ ৷
বুধবার উত্তর পূর্ব দিল্লির এক জঞ্জালের স্তুপ থেকে উদ্ধার করা হয় গোয়েন্দা দপ্তরের কর্মী অঙ্কিত শর্মার দেহ ৷ তাই নিয়ে জাফরাবাদ এলাকায় উত্তেজনা ছিল কালও ৷ কিন্তু অঙ্কিত শর্মার বাবা একেবারে অন্য অভিযোগ করেন ৷ তাঁর অভিযোগ, আপের নেতা তাহির হুসেনের সমর্থকরাই তাঁর ছেলে অঙ্কিতকে হত্যা করেছে ৷ শুধু তাই নয়, প্রথমে বেধড়ক মারা হয়েছে তাঁর ছেলেকে ৷ তারপর তাঁর ছেলের মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার গুলিও করা হয়েছে, এমনই অভিযোগ ছিল ওই সদ্য পুত্র হারানো পিতার ৷
advertisement
advertisement
যদিও, এ সবই অনুমানের ভিত্তিতে বলা হয়েছিল ৷ কারণ দেহ এখন ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এখনও হাতে আসেনি পুলিশের ৷ প্রয়াত অঙ্কিত শর্মার প্রতিবেশীরা জানিয়েছেন, শুধু এই হত্যার সঙ্গে তাহির জড়িয়ে আছেন এমন নয়, যেদিন গোলমাল হয়, সেদিন তাহিরের বাড়িই ছিল দুষ্কৃতীদের ঘাঁটি ৷ সেখান থেকে পেট্রল বোমা, ইঁট ছোড়া হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয় মানুষেরা ৷ তেমন একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
এরপর এই অভিযোগের উত্তর দিয়ে একটি ভিডিও শেয়ার করেন অভিযুক্ত আপ নেতা তাহির হুসেন ৷ তিনি বলেন, ‘এটি একটি ভুয়ো ভিডিও ৷ আসলে কপিল মিশ্রর মন্তব্যের কারণেই এত হিংসা ছড়িয়েছে ৷ ওঁর কথাতেই পাথর ছোড়া চলেছে, মারামারি হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আইবি অফিসার খুনে অভিযুক্ত তাহির হুসেনকে দল থেকে বহিষ্কার করলেন কেজরিওয়াল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement